শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ Time View

দিলীপ কুমার দাশ, সুনামগঞ্জ।

সুসজ্জিত নৌকায় ঢাক-ঢোলের তালে চলছে নানান গান। মাঝিদের কণ্ঠে ‘হেইয়ারে হেইয়াহো, মারো টান, হেইয়াহো’—এর সঙ্গে ‘ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নাও’সহ নানা গানের সুর। পানিতে বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর হাজারো দর্শকের করতালিতে উৎসবমুখর হয়ে ওঠে চারপাশ।

ভাদ্রের তপ্ত রোদ ও বৃষ্টি উপেক্ষা করে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের খাই হাওরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ উপভোগ করতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসেন মানুষ। এদিন শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার হাজারো মানুষও নৌকাবাইচ দেখতে হাওরপাড়ে ভিড় করেন।

নৌকাবাইচকে কেন্দ্র করে হাঁসকুড়ি ও ধলমৈশা এলাকার বাড়িতে বাড়িতে আত্মীয়স্বজনের আগমন ঘটে। হাওরের দুই পাড়ে দেখা যায় বিপুল দর্শনার্থী ও উৎসুক জনতার সমাগম। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দিনব্যাপী পূর্ব বীরগাঁও ইউনিয়নের হাঁসকুড়ি ও ধলমৈশা গ্রামবাসীর সহযোগিতায় এবং যুক্তরাজ্য প্রবাসী হাসকুড়ি-ধলমৈশা গ্রামের সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল মিয়ার উদ্যোগে এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় শান্তিগঞ্জ, জগন্নাথপুর, দিরাই ও ছাতক উপজেলা থেকে মোট ১৮টি নৌকা অংশ নেয়। তীব্র প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলোর মাঝিদের বৈঠার ছন্দ, গান ও হেইয়াহো ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো খাই হাওর।

নৌকাবাইচে যুক্তরাজ্য প্রবাসী আবুল মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মো. ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন,

জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় বক্তারা গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচের ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। হাওরপাড়ের হাজার হাজার মানুষ এদিন আনন্দ-উৎসবে মেতে ওঠেন। তীব্র প্রতিযোগিতা শেষে ১ম স্থান অধিকারী জাকিরের তরী হবিগঞ্জ ও রানার্সআপ স্বপ্নের তরী হাঁসকুড়ি- ধৈলমৈশা’র বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews