
শিক্ষক ও আইনজীবির ব্যবস্হাপনায় মনপুরা রিপোর্টার্স ক্লাবের ভোট গ্রহন,সভাপতি নিশান,সাধারন সম্পাদক সুমন।
=======================
মোঃ নিরব,মনপুরা উপজেলা প্রতিনিধি ভোলা
========================
মনপুরা উপজেলা যথাযথ প্রক্রিয়ায় রিপোর্টার্স ক্লাবের নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।গতকাল ৩ অক্টোবর রোজ শনিবার বিকেল ৩ ঘটিকায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ১৪ জন সদস্যর মধ্যে ১৩ জন সদস্য ব্যালেট পেপারের মাধ্যমে ভোট প্রদান করেন। এতে সভাপতি পদে ১১ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ মেহেদী হাসান নিশান,সাধারণ সম্পাদক পদে ৯ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ কামরুল হোসেন সুমন।৩ বছরের জন্য নতুন এই পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার মনপুরা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।পরে এক সাধারণ সভায় উপস্থিত সকল সাংবাদিক ও সদস্যদের উপস্থিতিতে সিদ্ধান্তক্রমে ১৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে জানানো হয়েছে।
নবগঠিত পরিচালনার অন্যান্য কমিটিরা হলেন সাংগঠনিক সম্পাদক মো ওসমান গনি পাটোয়ারী,কোষাধ্যক্ষ মো মিজানুর রহমান।
কমিটি গঠন শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মনপুরা উপজেলার সার্বিক উন্নয়ন, স্থানীয় জনগণের নানা সমস্যা তুলে ধরা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অক্ষুণ্ন রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
নির্বাচন পরিচালনা করেন,মনপুরা সরকারি ডিগ্রি কলেজের ২জন প্রভাষক ও মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রিট কোর্টের এডভোকেট নীলোৎপল দাস নিমাই।
এদিকে মনপুরা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির নির্বাচিত করায় এলাকার বিশিষ্ট সুধীজন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং স্থানীয় সাংবাদিক সমাজের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।