
সাদামাটা ও সহজ-সরল জীবনযাপন সবার প্রিয় মুখ নায়েব হেলাল উদ্দিন
রিপন সরকার বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর গ্রামের কৃতি সন্তান নায়েব জনাব হেলাল উদ্দিন । চাকরি জীবনে সততা ও নিষ্ঠার সাথে ২৭ বছর পার করেছেন। এলাকায় তিনি সহজ-সরল ও হাস্যোজ্জ্বল মানুষ হিসেবে পরিচিত, অনেকেইর প্রিয় মুখ নায়েব হেলাল উদ্দিন।
স্থানীয়রা জানান, হেলাল উদ্দিন একজন সদা হাসিমুখের মানুষ। ছোট-বড় সবার সাথে তিনি হাসিমুখে কথা বলেন। তার ব্যবহার ও আন্তরিকতায় মুগ্ধ এলাকাবাসী। চাকরি জীবনের ব্যস্ততার মাঝেও তিনি কখনো সমাজ ও দেশের কথা ভূলে যাননি। সমাজসেবা, পারিবারিক বন্ধন এবং দেশপ্রেম – এই তিনটি আদর্শকে বুকে ধারণ করে তিনি পথ চলেন।
এ বিষয়ে তার সহকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বলেন—
করিব মিয়া বলেন, “হেলাল উদ্দিন অত্যন্ত ভালো মনের মানুষ। ২৭ বছরের চাকরি জীবনে তার নামে কোনো অভিযোগ নেই। তিনি সবসময় সত্য ও ন্যায়ের পথে চলেন।”
আনোয়ার মাষ্টার বলেন, “তার মতো সহজ-সরল মানুষ আজকের সমাজে খুব কমই দেখা যায়। তিনি দেশকে ভালোবাসেন, সমাজের মানুষকে ভালোবাসেন। সবার বিপদে-আপদে তিনি এগিয়ে আসেন।”
তার কর্মস্থলের কর্মীরা বলেন, “হেলাল ভাই আমাদের অভিভাবকের মতো। তিনি আমাদের শুধু কাজ শেখাননি, শিখিয়েছেন কিভাবে মানুষের মতো মানুষ হতে হয়। তার হাসিমুখ আমাদের কাজের অনুপ্রেরণা।”
এলাকাবাসীর প্রত্যাশা,নায়েব হেলাল উদ্দিন মতো সৎ, নির্লোভ ও দেশপ্রেমিক মানুষরা সমাজে আরও এগিয়ে আসলে সমাজ বদলে যাবে। তার আগামীর পথচলা আরও সুন্দর ও সাফল্যময় হোক, এমনটাই কামনা সবার।
ছবি সংযুক্ত
০৮/১০/২০২৬
০১৭১৪২১৯৮৭৫