
সাপাহার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহিমের উন্নয়নের অঙ্গীকার।
মোঃ রাশেদ আলী, পত্নীতলা উপজেলা প্রতিনিধি।
নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রহিম উপজেলা উন্নয়ন, সুশাসন ও নীতিনৈতিকতা প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তিনি সাপাহার উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করে বলেন, নির্বাচিত হলে সততা, ন্যায়নীতি ও আদর্শকে ধারণ করে জনগণের কল্যাণে কাজ করবেন।
আলহাজ্ব আব্দুর রহিম বলেন, “সাপাহার উপজেলাকে একটি আদর্শ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, সাপাহার উপজেলার মাদক, চোরাচালানসহ সব ধরনের অন্যায় ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। এসব অপরাধ নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আলহাজ্ব আব্দুর রহিম বলেন, “মাদক ও চোরাচালানমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নত সাপাহার গড়ে তোলাই আমার অন্যতম লক্ষ্য। জনগণের সহযোগিতা পেলে সাপাহারকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”
তিনি সাপাহার উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।