
ডেস্ক নিউজ
বিসিএস (কৃষি) ক্যাডারভুক্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২৯ কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল-২০১৫-এর ৬ষ্ঠ গ্রেডে অতিরিক্ত কৃষি অফিসার ও সমমান পদে পদোন্নতি দিয়েছে সরকার।
কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ-১ শাখা থেকে গত ১০ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির কথা জানানো হয়। মন্ত্রণালয়ের বিভাগীয় নিয়োগ ও পদোন্নতি কমিটির গত ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভার সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩৫ হাজার থেকে ৬৭ হাজার ১০ টাকা বেতন স্কেলে পদোন্নতি
প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৩৫ হাজার থেকে ৬৭ হাজার ১০ টাকা বেতন স্কেলের ৬ষ্ঠ গ্রেডে সিনিয়র স্কেলে পদোন্নতি পেয়েছেন।
পদোন্নতিপ্রাপ্ত ২৯ কর্মকর্তার মধ্যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উদ্যানতত্ত্ববিদ এবং কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষক রয়েছেন।
সরকারের এ পদোন্নতির ফলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব ও পেশাগত মর্যাদা আরও বৃদ্ধি পেল বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
পদোন্নতিপ্রাপ্ত ২৯ কর্মকর্তা কৃষি ক্যাডারের ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন
আরাফাত সুলতানা ফেরদৌসী, মো. মাহাবুব আলম, মো. রফিকুল ইসলাম, যারীন তাসনিম নিলয়, মো. নাজিদুল ইসলাম, মো. আক্তারুজ্জামান মিয়া, শাহরিয়ার আহমেদ, মাহমুদ আব্দুল্লাহ আল নোমান, দীনেশ চন্দ্র রায়, কামরুন নাহার মিলি, মো. ফাহিম হাসান, মো. হামিদুল ইসলাম, মাহমুদুর রহমান, মো. মায়দুল হাসান, সঞ্জয় কুমার সরকার, তানবীন হাসান শুভ, মধুসূদন দে, সৈয়দ হাসানুল কবীর, শাহনাজ পারভীন, ফারহানা আফরোজ, সুশান্ত দেব নাথ, মোহা. আব্দুল মতিন, সুমন্ত রুদ্র পাল, শান্তা ইসলাম নওরীন, মো. জাহিদুল ইসলাম, মো. সালাউদ্দিন কাউসার আফ্রাদ, মো. হুমায়ুন কবির,মঞ্জুরুল আরেফিন সবুজ, আদনান মেহেদী,
নিজ নিজ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে যোগদান করতে হবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ৬ষ্ঠ গ্রেডে সিনিয়র স্কেলে নিজ নিজ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে যোগদানপত্র দাখিল করতে হবে।
তবে পদোন্নতি পেলেও কর্মকর্তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে তাৎক্ষণিক কোনো পরিবর্তন হচ্ছে না। প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতির অব্যবহিত পূর্বের পদে দায়িত্ব পালন করবেন।
অর্থাৎ, নতুন পদে পদায়ন বা দায়িত্ব বণ্টনের বিষয়ে পৃথক নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বর্তমান কর্মস্থলেই তাঁদের দায়িত্ব পালন করবেন।
পদোন্নতির পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন পদে দায়িত্ব ও কর্মস্থল নির্ধারণের জন্য পরবর্তী সময়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হবে। সেই নির্দেশনা অনুযায়ী তাঁদের নতুন পদে দায়িত্ব গ্রহণ করতে হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা, কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শ প্রদান এবং দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে অভিজ্ঞ কর্মকর্তাদের পদোন্নতি তাঁদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত ২৯ কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছেন তাঁদের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।