বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
Title :
গাজীপুরে পোশাকশিল্পে অস্থিরতা বন্ধের দাবিতে মানববন্ধন সংশোধনী বিজ্ঞপ্তি: চান্দিনায় ওয়াজ ও দোয়ার মাহফিলে চেয়ারম্যান প্রার্থী শিমুলের দোয়া প্রার্থনা। ফুলবাড়িয়ায় দুই ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা ঢাকার ধামরাইয়ে প্রাইভেট কার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ মধুখালীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী চন্দন মুন্সীর সময়ের পালাবদলে কারও কারও রাজনৈতিক পরিচয়ও বদলে গেছে। —প্রকৌশলী মোহাম্মদ আমির হামজা এআই মনের মানুষ খুঁজে দেবে, বিয়ে না হলে টাকা ফেরত শহীদ চেয়ারম্যান নূর মোহাম্মদ নূরুর ৪৬ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মহাফিল মইলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় মো. আব্দুস সাত্তার, গুরুত্ব দিচ্ছেন জনসেবা ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ না করেই ২ লাখ ৯০ হাজার টাকা উত্তোলনের অভিযোগ আলীকদমে শূন্য হাতে সরকার গঠন করেও প্রতিশ্রুতি বাস্তবায়নে ছুটছেন প্রধানমন্ত্রী: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী শিবচর উপজেলা জামায়াতের নতুন আমির মো. বেলায়েত হোসেন ময়মনসিংহে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মইলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় মো. আব্দুস সাত্তার, গুরুত্ব দিচ্ছেন জনসেবা ও মাদকমুক্ত সমাজ গঠনে লৌহজংয়ে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি স্লোগানে মুখর খানবাড়ি পটিয়ার আশিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন কালিয়াকৈরে তৃণমূল সুসংগঠিত করার লক্ষ্যে পারভেজ আহমেদের কর্মী সমাবেশ তালার নবাগত( ইউএনও) রূপায়ন দেবের সঙ্গে তালা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়। ঠাকুরগাঁওয়ে SRB-13 অভিযানে ১৪ বছর দন্ডাদেশ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। ​কমলনগরে ‘মেসার্স বারাকা ব্রিকস্’ গুঁড়িয়ে দিল জেলা প্রশাসন, ভোলার মনপুরায় টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ। জনগণের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী তাহেরুল ইসলাম হঠাৎ বৃষ্টিতে সোনালি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দিশেহারা কৃষক; সরকারি সহায়তার দাবি লৌহজংয়ে ভোক্তা অধিকারের অভিযান মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়মে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা মা-বোনদের পর্দা ও সম্মান রক্ষায় কঠোর সিদ্ধান্ত > লামা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে মহিলা ওয়ার্ডে পুরুষ প্রবেশ নিষেধ নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে গোলাম রব্বানী বিপুল—জনমনে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা! ধামরাইয়ের সন্তান জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। ১নং উথুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে বিল্লাল হোসেন মাতাব্বর, জনসেবার প্রত্যয়ে নির্বাচনী মাঠে

চান্দিনায় ওয়াজ ও দোয়ার মাহফিলে চেয়ারম্যান প্রার্থী শিমুলের দোয়া প্রার্থনা।

  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

চান্দিনায় ওয়াজ ও দোয়ার মাহফিলে চেয়ারম্যান প্রার্থী শিমুলের দোয়া প্রার্থনা।

 

মোঃ আনোয়ার পারভেজ
কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলার ৮নং বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুরে উৎসবমুখর পরিবেশে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) শ্রীমন্তপুর ইসলামিয়া সুন্নাতুল উলুম হাফিজিয়া নূরানী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব হযরতুল আল্লামা শাহ মোহাম্মদ আনস সুলতানী পীর সাহেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জোবায়ের হোসাইন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি জামিল আহমাদ আশরাফী ও মুফতি আমীর হোসেন নিজামী।
অনুষ্ঠানে সভাপতিসহ প্রধান বক্তা, বিশেষ বক্তাগণ, স্থানীয় আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় আসন্ন ৮নং বরকইট ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনোয়ার পারভেজ শিমুল (এমবিএ) উপস্থিত হয়ে মুসল্লিদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
মাহফিলে বক্তব্য দিতে গিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনোয়ার পারভেজ শিমুল বলেন, “ভোটারদের মূল্যবান ভোটে এবং মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে ৮নং বরকইট ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “সকল ক্ষমতার উৎস জনগণ। আপনারাই আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। তাই আপনারা এমন একজন শিক্ষিত ও ন্যায়বিচারক জনপ্রতিনিধি নির্বাচন করবেন, যিনি সন্ত্রাস দমন, চাঁদাবাজি বন্ধ এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। ইউনিয়নের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় যিনি আন্তরিকভাবে কাজ করবেন, এমন নেতৃত্বই আপনাদের প্রত্যাশা হওয়া উচিত।”
নিজের যোগ্যতা ও কর্মপরিকল্পনা বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা যদি মনে করেন, এসব গুণ আমার মধ্যে রয়েছে, তাহলে আমাকে আপনাদের ভাই, বন্ধু ও সন্তান হিসেবে গ্রহণ করে আপনাদের মূল্যবান একটি ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই এবং আপনাদের সহযোগিতা নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি উপস্থিত আলেম-ওলামা, মুসল্লি ও ইউনিয়নবাসীর কাছে দোয়া কামনা করেন এবং সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews