রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

সিজারের চুক্তিতে অদক্ষ নার্স দিয়ে ডেলিভারি শ্রীপুরে মা ও শিশুর জীবন এখন সংকটাপন্ন

  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৬০ Time View

মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর প্রতিনিধি গাজীপুর

একটি কোল আলো করে আসা শিশুর প্রথম কান্নার আওয়াজ হওয়ার কথা ছিল একটি পরিবারের সবচেয়ে আনন্দের মুহূর্ত। নতুন খিলখিল হাসিতে মুখরিত হওয়ার কথা ছিল কাওরাইদ ইউনিয়নের বিদাই গ্রামের একটি সাধারণ ঘর। কিন্তু জৈনা বাজারের ”আনোয়ারা হাসপাতাল” নামের এক ক্লিনিকের চরম অবহেলা আর ভুল চিকিৎসা সেই আনন্দকে বদলে দিয়েছে বুকফাটা আর্তনাদে। গত ১৪টি দিন ধরে জীবনের শেষ সীমানায় দাঁড়িয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন প্রসূতি মা সাথী আক্তার, আর তার গর্ভের ধন নিস্পাপ নবজাতকটি এখন হাসপাতালের আইসিইউর যান্ত্রিক চাদরে ঢাকা পড়ে গুনছে মৃত্যুর প্রহর।

​দিনটি ছিল গত ৫ জুলাই। প্রসব বেদনা নিয়ে যখন সাথী আক্তারকে আনোয়ারা হাসপাতালে আনা হয়, তখন পরিবারের চোখে ছিল নতুন অতিথিকে বরণ করার স্বপ্ন। হাসপাতাল কর্তৃপক্ষও ১৫ হাজার টাকার চুক্তিতে নিরাপদে সিজারিয়ান অপারেশনের আশ্বাস দিয়ে অগ্রিম টাকা পকেটে পুরে নেয়। কিন্তু টাকার পেছনে অন্ধ হাসপাতাল কর্তৃপক্ষ যে ভেতরে ভেতরে এক নির্মম ফাঁদ পেতে রেখেছিল, তা কে জানত!

​অভিযোগ উঠেছে, কোনো বিশেষজ্ঞ সার্জন ছাড়াই, গভীর রাতে কিছু অদক্ষ নার্স আর স্টাফ মিলে জোরপূর্বক নরমাল ডেলিভারি করানোর এক পৈশাচিক চেষ্টা চালায়। সেই অদক্ষ হাতের টানাটানিতে ক্ষতবিক্ষত হয়ে যায় মায়ের প্রসবের রাস্তা। ফিনকি দিয়ে ছুটে আসে রক্ত। আর প্রসবকালীন নির্মম টানাহেঁচড়ার শিকার হয়ে পৃথিবীর আলো দেখার আগেই মারাত্মক জখম হয় নিষ্পাপ শিশুটির মাথা ও ঘাড়।

​যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, রক্তে ভেসে যায় হাসপাতালের মেঝে, তখন নিজেদের পিঠ বাঁচাতে মুমূর্ষু মা ও শিশুকে তাড়াহুড়ো করে বের করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
​বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর কাঁচের দেয়ালের ওপাশ থেকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকা শিশুটি যেন এক নীরব প্রশ্ন ছুড়ে দিচ্ছে এই সমাজের দিকে। চিকিৎসকরা জানিয়েছেন, মায়ের অতিরিক্ত রক্তক্ষরণ এবং শিশুর মাথায় ও ঘাড়ে লাগা আঘাত এতটাই গুরুতর যে, তাদের ফিরিয়ে আনা এখন অলৌকিক কিছু ঘটার মতোই।

​অথচ, যে জাহাঙ্গীর আলমের আনোয়ারা হাসপাতালে এই নির্মমতার জন্ম হলো, তিনি বুক ফুলিয়ে ঘটনাটি সম্পূর্ণ অস্বীকার করছেন! তার দাবি, এমন কোনো রোগীই নাকি সেখানে যায়নি। একটি লিখিত অভিযোগ হাতে নিয়ে শ্রীপুর মডেল থানার বারান্দায় বারান্দায় ঘুরছেন ভুক্তভোগী প্রসূতির ভাই শাকিল আহমেদ। কিন্তু ১৪ দিন পার হয়ে গেলেও মেলেনি কোনো প্রতিকার, বুক চাপড়ে কাঁদা ছাড়া আর কোনো উপায় দেখছে না এই অসহায় পরিবারটি।

​এলাকাবাসীর মনে এখন একটাই প্রশ্ন—ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এই নামসর্বস্ব ক্লিনিকগুলো আর কত মায়ের কোল খালি করবে। আর কত শিশুর স্বপ্নকে আইসিইউর অন্ধকার প্রকোষ্ঠে ঠেলে দেবে। ভুক্তভোগী পরিবারটি এখন আর শুধু চিকিৎসার খরচ চায় না, তারা চায় এই নির্মমতার দৃষ্টান্তমূলক বিচার যেন আর কোনো মাকে এভাবে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সন্তানের জন্য নীরবে অশ্রু বিসর্জন দিতে না হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews