বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Title :
আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী

গাইবান্ধায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ স্থানীয়ভাবে মীমাংসা

  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২৪ Time View

গাইবান্ধায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ স্থানীয়ভাবে মীমাংসা

গাইবান্ধা প্রতিনিধি
মো: মিজানুর রহমান বাবু

গাইবান্ধার বল্লমঝাড় ইউনিয়নের মধ্যপাড়ায় মৌজায় (জেল নং ২৭) দীর্ঘদিনের একটি জটিল জমি সংক্রান্ত বিরোধ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উদ্যোগে সফলভাবে মীমাংসা করা হয়েছে। মৃত হাসেন আলীর সম্পত্তি ভাগাভাগি নিয়ে সৎ মা ও সৎ সন্তানদের মধ্যে চলে আসা দীর্ঘদিনের এই বিরোধের অবসান ঘটে।
​জানা যায়, ২০২২ সালের পূর্বে মারা যাওয়া হাসেন আলীর রেখে যাওয়া সম্পত্তি নিয়ে তাঁর পরিবারে দীর্ঘদিন ধরে অসন্তোষ ও বিরোধ চলে আসছিল। সম্প্রতি এলাকার গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে উভয় পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসা করা হয়।

​মীমাংসার বিস্তারিত:
মৃত হাসেন আলীর বিআরএস খতিয়ান নং ৩৬১ এবং ৪৪২ নম্বর হোল্ডিংয়ে সৎ মা বুলবুলির খারিজ খতিয়ান নং ৪৩৬ ও প্রথম সন্তান আল আমিনের ৪৩৯ খতিয়ানের মাধ্যমে সম্পত্তি বণ্টন করা হয়। এর মধ্যে মৃত হাসেন আলীর দ্বিতীয় স্ত্রী ও তাঁর সন্তানদের (হাজেরা বেগম, হাজেরা খাতুন, বুলবুলি বেগম ও বুলবুল মিয়া) নামে খারিঞ্জকৃত ৬৪ শতক জমি বুঝিয়ে দেওয়া হয়। এছাড়া প্রথম সন্তান মো. আলামিন মিয়াকে ওয়ারিশ ও ক্রয় সূত্রে মোট ২৮ শতক জমি (২১ শতক ওয়ারিশ সূত্রে এবং ৭ শতক ক্রয় সূত্রে) বুঝিয়ে দেওয়া হয়। বাকি সম্পত্তি অন্যান্য শরিকদের মাঝে আইন ও স্থানীয় আলোচনার ভিত্তিতে বণ্টন করা হয়েছে।
​এলাকাবাসীর মধ্যস্থতায় এই দীর্ঘদিনের বিরোধের নিষ্পত্তি হওয়ায় এলাকার শান্তি ও সৌহার্দ্য বজায় থাকবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ সময় ​এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন:
মো. বেলাল হোসেন,আব্দুল আহাদ, আয়নাল হক, শাহ আলম, সাইফুল ইসলাম, মমিন মিয়া, আমিনুল ইসলাম, হারুন মিয়া, আংগুর মিয়া, সাইদুল ইসলাম ও শামীম মিয়া সহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews