রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

সুন্দরগঞ্জে অবৈধভাবে মজুত ২০৯ বস্তা সার জব্দ ব্যবসায়ীকে জরিমানা নেপথ্যের সিন্ডিকেট নিয়ে প্রশ্ন

  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭৯ Time View

এম মাহফুজার রহমান, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষকদের জিম্মি করে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে নিয়মবহির্ভূতভাবে মজুত করে রাখা ২০৯ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় অসাধু সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা এসব সারের সরকারি মূল্য প্রায় ২ লাখ ৪৪ হাজার ৭০০ টাকা।

সোমবার (৩১ আগস্ট) রাতে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের শোভাগঞ্জ বাজারের ‘মেসার্স আজাহার আলী’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।অভিযান পরিচালনা করেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈফফাত জাহান তুলি। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী, স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্য এবং কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃত্রিম সংকট তৈরির লক্ষ্যে বিশাল সার চালান অবৈধভাবে মজুত করা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। শোভাগঞ্জ বাজারের ‘মেসার্স আজাহার আলী’ গুদামে তল্লাশি চালিয়ে ১০২ বস্তা ইউরিয়া এবং ১০৭ বস্তা এমওপি (পটাশ) সার জব্দ করা হয়। সরকারি দর অনুযায়ী, ১০২ বস্তা ইউরিয়া সারের মূল্য ১ লাখ ৩৭ হাজার ৭০০ টাকা এবং ১০৭ বস্তা এমওপি সারের মূল্য ১ লাখ ৭ হাজার টাকা, অর্থাৎ মোট ২০৯ বস্তা সারের সরকারি সর্বমোট মূল্য ২ লাখ ৪৪ হাজার ৭০০ টাকা।

পরবর্তীতে সারের বৈধ কাগজপত্র ও চালান দেখাতে না পারায় সার নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী প্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সারের উৎস নিয়ে ধোঁয়াশা ও স্থানীয়দের অভিযোগ অভিযান চলাকালে উপস্থিত সাংবাদিকরা অভিযুক্ত সার ব্যবসায়ী, উপজেলা কৃষি কর্মকর্তা এবং ইউএনও-র কাছে সারের সুনির্দিষ্ট উৎস বা চালান সম্পর্কে জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি।

তবে অনুসন্ধানে ও স্থানীয় বিভিন্ন সূত্রে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা যায়, গত ৩০ আগস্ট রাত দেড়টার দিকে এক ট্রাক সার উক্ত গুদামে আনলোড করা হয়। গভীর রাতে সেই সারের একাংশ বিভিন্ন কালোবাজারি ব্যবসায়ীদের হাতে গোপনে হস্তান্তর করা হয়।সাংবাদিকদের প্রশ্নের মুখে একপর্যায়ে ব্যবসায়ী দাবি করেন— সারগুলো চট্টগ্রাম থেকে আনা হয়েছে, কিন্তু এর সপক্ষে তিনি কোনো বৈধ চালান বা রসিদ প্রদর্শন করতে পারেননি।

অবৈধভাবে এত বিপুল পরিমাণ সার সরকারি বণ্টনব্যবস্থা এড়িয়ে কীভাবে গুদামে এলো, তা নিয়ে স্থানীয় সচেতন মহল ও কৃষকদের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সার কারখানার সংশ্লিষ্ট কর্মকর্তা, অনুমোদিত ডিলার কিংবা স্থানীয় প্রশাসনের কোনো অসাধু চক্র এই কৃত্রিম সংকট তৈরি ও কালোবাজারির পেছনে জড়িত কি না— তা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী জানান, উপজেলা প্রশাসন জব্দ করা সার আমার জিম্মায় রেখেছে। শিগগিরই এসব সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় প্রকৃত কৃষকদের মাঝে বিক্রি করা হবে এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি বলেন, কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের ভোগান্তিতে ফেলার কোনো সুযোগ দেওয়া হবে না। কৃষকদের স্বার্থ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান ও বাজার মনিটরিং নিয়মিত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews