শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

রাজশাহীর বড়গাছীতে ৬১ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

রাজশাহীর বড়গাছীতে ৬১ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

অপু দাস, রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর পবা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) ভোরে বড়গাছী বাজারসংলগ্ন শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজার পাশাপাশি দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন মো. রাসেল আলী (২৪), পিতা মো. সালাম মন্ডল, বাড়ি বড়গাছী পূর্বপাড়া; মো. দুলাল (৫০), পিতা মৃত মসলেম আলী, বাড়ি শিরলিয়া এবং মো. সিরাজ আহমেদ (২০), পিতা মৃত বেলাল হোসেন, বাড়ি বড়গাছী কারিগরপাড়া। তিনজনেরই ঠিকানা পবা থানা, রাজশাহী।
এসআরবি-৫ সূত্রে জানা গেছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পবা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার প্রস্তুতি নেয় সিপিএসসি, এসআরবি-৫-এর একটি আভিযানিক দল।
অভিযান পরিচালনার আগে গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, বড়গাছী বাজার এলাকার শেখপাড়া গ্রামে মো. রাসেল আলীর বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। তাদের উদ্দেশ্য ছিল মাদকদ্রব্য বিক্রি করা। এ তথ্য পাওয়ার পর সকাল ৬টা ১০ মিনিটের দিকে এসআরবি-৫-এর আভিযানিক দল ওই এলাকায় পৌঁছে অভিযান শুরু করে।
অভিযানের একপর্যায়ে রাসেল আলীর বসতবাড়ি থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাদের পরিচয় যাচাই করে মো. রাসেল আলী, মো. দুলাল ও মো. সিরাজ আহমেদ হিসেবে শনাক্ত করা হয়।
আটক ব্যক্তিদের হেফাজতে থাকা মালামাল তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। অভিযানকালে উদ্ধার হওয়া মাদকদ্রব্য নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী জব্দ করা হয়। জব্দ করা আলামতের মধ্যে রয়েছে ৬১ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন।
অভিযান পরিচালনাকারী সদস্যরা উদ্ধার করা মাদকদ্রব্য ও মোবাইল ফোনসহ অন্যান্য আলামত আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করেন। পরে গ্রেপ্তার তিনজনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পবা থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার মো. রাসেল আলী, মো. দুলাল ও মো. সিরাজ আহমেদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এসআরবি-৫ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনের পাশাপাশি মাদকদ্রব্যের বিস্তার রোধে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews