
লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হলদিয়া বাজার মসজিদসংলগ্ন শেখ টেলিকমের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন,মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের নর্দা গ্রামের আবুল হোসেনের ছেলে হোসাইন শাওন (২৫) এবং একই গ্রামের মনির বাগজার ছেলে মো:রহমত উল্লাহ ওরফে মুন্না (২১)।পুলিশ সূত্রে জানা যায়,মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো: বদরুদ্দোজার দিকনির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে লৌহজং থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।
এরই ধারাবাহিকতায় লৌহজং থানার এসআই মো: নাদিম মুন্সীর নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার সন্ধ্যায় হলদিয়া থেকে গোয়ালীমান্দ্রাগামী সড়কে অভিযান চালায়।এ সময় হলদিয়া বাজার মসজিদসংলগ্ন শেখ টেলিকমের সামনে পাকা সড়ক থেকে সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়।পরে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশ জানায়,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।