বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
Title :
নকলায় পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মিন্টুর মতবিনিময় মেলান্দহে মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ কর্মসূচির উদ্বোধন: ৮ উদ্যোক্তার মাঝে ১৬ লাখ টাকা বিতরণ ইউএনওদের সঙ্গে ‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাল, পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও। পান্ডার গাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুমের দেশে প্রত্যাবর্তন, শতাধিক মোটরসাইকেলে বর্ণাঢ্য শোভাযাত্রায় সংবর্ধনা। পান্ডার গাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুমের দেশে প্রত্যাবর্তন, শতাধিক মোটরসাইকেলে বর্ণাঢ্য শোভাযাত্রায় সংবর্ধনা। ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী জুলফিকার হাসান শাওন সংশোধনী বিজ্ঞপ্তি: গাজীপুরে পোশাকশিল্পে অস্থিরতা বন্ধের দাবিতে মানববন্ধন সংশোধনী বিজ্ঞপ্তি: চান্দিনায় ওয়াজ ও দোয়ার মাহফিলে চেয়ারম্যান প্রার্থী শিমুলের দোয়া প্রার্থনা। ফুলবাড়িয়ায় দুই ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা ঢাকার ধামরাইয়ে প্রাইভেট কার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ মধুখালীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী চন্দন মুন্সীর সময়ের পালাবদলে কারও কারও রাজনৈতিক পরিচয়ও বদলে গেছে। —প্রকৌশলী মোহাম্মদ আমির হামজা এআই মনের মানুষ খুঁজে দেবে, বিয়ে না হলে টাকা ফেরত শহীদ চেয়ারম্যান নূর মোহাম্মদ নূরুর ৪৬ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মহাফিল মইলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় মো. আব্দুস সাত্তার, গুরুত্ব দিচ্ছেন জনসেবা ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ না করেই ২ লাখ ৯০ হাজার টাকা উত্তোলনের অভিযোগ আলীকদমে শূন্য হাতে সরকার গঠন করেও প্রতিশ্রুতি বাস্তবায়নে ছুটছেন প্রধানমন্ত্রী: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী শিবচর উপজেলা জামায়াতের নতুন আমির মো. বেলায়েত হোসেন ময়মনসিংহে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মইলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় মো. আব্দুস সাত্তার, গুরুত্ব দিচ্ছেন জনসেবা ও মাদকমুক্ত সমাজ গঠনে লৌহজংয়ে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি স্লোগানে মুখর খানবাড়ি পটিয়ার আশিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন কালিয়াকৈরে তৃণমূল সুসংগঠিত করার লক্ষ্যে পারভেজ আহমেদের কর্মী সমাবেশ তালার নবাগত( ইউএনও) রূপায়ন দেবের সঙ্গে তালা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়। ঠাকুরগাঁওয়ে SRB-13 অভিযানে ১৪ বছর দন্ডাদেশ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। ​কমলনগরে ‘মেসার্স বারাকা ব্রিকস্’ গুঁড়িয়ে দিল জেলা প্রশাসন, ভোলার মনপুরায় টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ। জনগণের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী তাহেরুল ইসলাম

ইউএনওদের সঙ্গে ‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাল, পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও।

  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

ইউএনওদের সঙ্গে ‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাল, পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও।

মোঃ আল আমিন হোসেন
ক্রাইম রিপোর্টার ধামরাই উপজেলা।
বুধবার ২৫ নভেম্বর ২০২৬ ইং

আগামী ১ ডিসেম্বর দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে দিনব্যাপী সম্মেলন করতে যাচ্ছে সরকার, রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ’ শিরোনামে অনুষ্ঠেয় এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সঙ্গে সরাসরি কথা বলা বা ‘মুক্ত আলোচনা’র সুযোগ পাবেন ইউএনওরা। অনুষ্ঠানে দেশসেরা ২০ জনের হাতে ‘শ্রেষ্ঠ ইউএনও’র পুরস্কার তুলে দেবেন সরকারপ্রধান।

মাঠ প্রশাসনের এসব কর্মকর্তাকে ফ্যামিলি কার্ড, ইমাম ভাতা, কৃষক কার্ডসহ ক্ষমতাসীন দলের নির্বাচনী প্রতিশ্রুতি ও সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে নির্ভয়ে কাজ করাসহ প্রয়োজনীয় নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। মাঠ প্রশাসনকে আরও সক্রিয়, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে এ উদ্যোগ নিয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র বলছে, ১ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৯টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান উদ্বোধন করবেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি। অনুষ্ঠানে দেশের ৫০২ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংশ নেবেন। সম্মেলনে ফ্যামিলি কার্ড, ইমাম ভাতা, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণসহ সরকারের অগ্রাধিকার প্রকল্পসংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর জন্য আলাদা কর্ম অধিবেশন হবে। এজন্য স্থানীয় সরকার বিভাগ, জনপ্রশাসন, কৃষি, স্বরাষ্ট্র, বন, পরিবেশ ও জলবায়ু, ভূমি, পানিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্বাস্থ্যসেবা বিভাগ, সমাজকল্যাণ এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা ও সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। তারা নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম ও উপজেলা পর্যায়ে বাস্তবায়নাধীন কর্মসূচি সম্পর্কে ইউএনওদের সরাসরি নির্দেশনা দেবেন।
সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত এসব কর্ম অধিবেশনে উপজেলা পর্যায়ে সরকারের বিভিন্ন উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়, ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিষয়গুলোয় গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া দারিদ্র্য বিমোচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষি উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ স্থানীয় প্রশাসনের নানা বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি মাঠ প্রশাসনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।

একই সঙ্গে সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত, উন্নয়ন অগ্রাধিকার এবং জনসেবা নিশ্চিত করার বিষয়ে ইউএনওদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টরা। বিশেষ করে উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরকারি উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন এবং নাগরিক সেবার মান বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। প্রতি জেলা থেকে একটি করে গাড়িতে করে সংশ্লিষ্ট জেলার ইউএনওরা ঢাকায় আসবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) খোরশেদ আলম খান নিজ দপ্তরে আগামীর সময়কে বলেছেন, ‘অনুষ্ঠানে সারা দেশের ২০ জন ইউএনওকে পুরস্কৃত করা হবে। প্রধানমন্ত্রী তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেবেন। ঢাকা বিভাগ থেকে ৪, চট্টগ্রাম বিভাগ থেকে ৪ এবং বাকি ছয় বিভাগ থেকে ২ জন করে ২০ জনকে পুরস্কৃত করা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় প্রতি বিভাগ থেকে দুজন ইউএনও নানা বিষয়ে প্রশ্ন করা বা বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সেশন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বাগত বক্তব্য দেবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। সেখানে মাঠ প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে ভিডিও প্রদর্শন করা হবে। পাশাপাশি সারা দিনের কর্ম অধিবেশনগুলোর সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হবে। মুক্ত আলোচনা শেষে শ্রেষ্ঠ ইউএনওদের পুরস্কার দেওয়ার পর দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
প্রশাসন বিশষজ্ঞরা এমন সম্মেলেন করার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, তাদের ভাষ্য, এর ফলে সরকারপ্রধানের সঙ্গে ইউএনওদের সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় তাদের যেসব সমস্যা ও সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়, সেগুলো সরাসরি সরকারের কাছে তুলে ধরতে পারবেন। অন্যদিকে প্রধানমন্ত্রীও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সরকারের অগ্রাধিকার ও প্রত্যাশার বিষয়ে সরাসরি বার্তা দিতে পারবেন।
অতিরিক্ত সচিব মো. ফিরোজ মিয়া আগামীর সময়কে বললেন, ‘এরশাদ সরকারের আমলেও দুবার ইউএনও সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সে সময় প্রায় ৪৬০ জন ইউএনওকে নিয়ে চারটি বিভাগে এই আয়োজন করা হয়। এত বছর পর সেই সম্মেলন করা হলে খারাপ হবে না। জনগণের সেবা পাওয়া, জনহয়রানি বন্ধ করার বিষয়ে সরকারপ্রধান নির্দেশনা দিতে পারবেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর কাছে মাঠ প্রশাসনের নানা সীমাবদ্ধতা; গাড়ি ও স্টাফ সংকটসহ নানা ধরনের দাবি তুলে ধরতে পারেন ইউএনওরা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews