
পান্ডার গাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুমের দেশে প্রত্যাবর্তন, শতাধিক মোটরসাইকেলে বর্ণাঢ্য শোভাযাত্রায় সংবর্ধনা।
সাইফুল আলম
প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলা সুনামগঞ্জ।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৫নং পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে দেশে ফিরেছেন লন্ডন প্রবাসী আব্দুল কাইয়ুম। উনার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) দুপুর ২টায় ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ ও এলাকাবাসীর পক্ষ থেকে তাঁকে উষ্ণ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ উপলক্ষে শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মঙ্গলপুর বাজার হয়ে শ্রীপুর বাজার অতিক্রম করে পলিচর গ্রামে উনার নিজ বাসভবনে গিয়ে শেষ হয়। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উনাকে স্বাগত জানান। পরে নিজ বাসভবনে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন আব্দুল কাইয়ুম। এ সময় তিনি তাঁর দেশে প্রত্যাবর্তনে যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। তিনি বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও আন্তরিকতা উনাকে মুগ্ধ করেছে। ভবিষ্যতেও তিনি পান্ডারগাঁও ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসী উনার প্রতি শুভকামনা জানান এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উনার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।