
পটিয়া ব্লাড ফাউন্ডেশন পেল মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি:
মো: আমজাদ হোসেন
পটিয়া উপজেলা প্রতিনিধি (চট্টগ্রাম) :
চট্টগ্রামে পথশিশু অধিকার ফাউন্ডেশন বাংলাদেশ-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা উপলক্ষে পটিয়া ব্লাড ফাউন্ডেশন (PBF)-কে বিশেষ আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ পটিয়া ব্লাড ফাউন্ডেশন কে সম্মানিত, গণমান্য অতিথি ও মানবিক শওকতের হাত থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সম্মাননা পটিয়া ব্লাড ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের নিরলস পরিশ্রম, আন্তরিকতা ও মানবসেবামূলক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি রক্তের চাহিদা পূরণে ব্লাড ম্যানেজমেন্ট, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো,শিক্ষা সহায়তা, শীতবস্ত্র বিতরণ, খাদ্য ও আর্থিক সহায়তা, দুর্যোগ সহযোগিতা, বৃক্ষরোপণ,মাদকবিরোধী সেমিনার,খেলাধুলা ও যুব উন্নয়ন
সুস্থ মেধা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতা এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রমেও ভূমিকা রাখছে সংগঠনটি।
পটিয়া ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের সম্মাননা ভবিষ্যতে আরও উৎসাহ ও দায়িত্বশীলতার সঙ্গে মানবতার সেবায় কাজ করার অনুপ্রেরণা জোগাবে। সংগঠনটির এ অর্জন শুধু একটি সম্মাননা নয়, বরং প্রত্যেক স্বেচ্ছাসেবী ও শুভাকাঙ্ক্ষীর সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।
পটিয়া ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সোলাইমান বলেন, “এই সম্মাননা আমাদের সংগঠনের প্রত্যেক স্বেচ্ছাসেবী, সদস্য ও শুভাকাঙ্ক্ষীর সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। আমরা কখনো সম্মাননা বা স্বীকৃতির প্রত্যাশায় মানবিক কাজ করি না; বরং মানুষের বিপদে পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। এই অর্জন আমাদের ভবিষ্যতে আরও বেশি দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে মানবতার সেবায় কাজ করতে অনুপ্রাণিত করবে। পটিয়া থেকে শুরু করে বৃহত্তর চট্টগ্রামে মানবিক কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করতে চাই। এ পথচলায় সবার সহযোগিতা ও ভালোবাসা কামনা করছি।