শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

কালিয়াকৈরে স্ত্রী ও শিশুকন্যা নিখোঁজ, স্বর্ণালংকার ও টাকা নিয়ে যাওয়ার অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর প্রতিনিধি গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রী ও তিন বছরের শিশুকন্যাকে খুঁজে না পেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন মো. জাহিদ হাসান (২৭) নামে এক ব্যক্তি। এ সময় তার ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন তিনি।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, জাহিদ হাসান কালিয়াকৈরের মৌচাক এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। প্রায় পাঁচ বছর আগে মোছা. রুনা আক্তারের (২৭) সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে আমাতুল্লাহ নামে তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

অভিযোগে জাহিদ হাসান দাবি করেন, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। একপর্যায়ে তিনি জানতে পারেন, তার স্ত্রী রুনা আক্তারের সঙ্গে রাকিব নামে এক ব্যক্তির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ৬ সেপ্টেম্বর রুনা তাকে তালাক দেওয়ার পর ৯ সেপ্টেম্বর ভোরে স্বামীর অগোচরে শিশুকন্যাকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ সময় ঘরে থাকা প্রায় দেড় ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা এবং নগদ ৮০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন জাহিদ হাসান।।

নিখোঁজ স্ত্রী ও শিশুকন্যার অবস্থান জানতে এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত আবেদন করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews