শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

বন্যাদুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ায় ত্রাণ বিতরণ

  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫২ Time View

মোহাম্মদ আরিফ উপজেলা প্রতিনিধি কক্সবাজার

কক্সবাজার: টানা ৬–৭ দিনের ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় বন্যাকবলিত কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পুলিশ।

রবিবার (১২ জুলাই) চকরিয়া উপজেলার কৈয়ারবিল, বরইতলী ও টইটং এবং পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নন্দীরপাড়া এলাকায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সামীম কবীর।

ত্রাণ বিতরণের পাশাপাশি পুলিশ কর্মকর্তারা বন্যাদুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা শোনেন। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দিতে জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের অন্যতম দায়িত্ব। তিনি জানান, বন্যাদুর্গত মানুষের জন্য জেলা পুলিশের মানবিক সহায়তা কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা এ সময় জেলা পুলিশের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্যোগকালে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews