
জেসমিন নাহার, সাতক্ষীরা
সাতক্ষীরার শ্যামনগরে গলায় দড়ি দিয়ে নাজমুস সাকিব (১৭) নামে এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর ২০২৬) আনুমানিক সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে শ্যামনগর থানার পশ্চিম বিড়ালাক্ষী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজমুস সাকিব ওই এলাকার আসাদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে নাজমুস সাকিবকে গলায় দড়ি দেওয়া অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করা হলেও তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
তবে কী কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মহত্যার সঠিক কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য জানা যেতে পারে।