শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

দিলীপ কুমার দাশ,সুনামগঞ্জ 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসের কাগজপত্র যাচাই করে ১৭টি বাসকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কাগজপত্রে বিভিন্ন ত্রুটি পাওয়ায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় এসব বাসের বিরুদ্ধে মামলা দিয়ে অর্থদণ্ড করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন, শান্তিগঞ্জ থানা, জয়কলস হাইওয়ে থানা ও সুনামগঞ্জ বিআরটিএ কার্যালয়ের সমন্বয়ে গঠিত উপজেলা টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

অভিযানে মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসগুলোর ফিটনেস, নিবন্ধন, ট্যাক্স, রোড পারমিট ও চালকদের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় বিভিন্ন কাগজপত্রে ত্রুটি পাওয়ায় ১৭টি বাসের বিরুদ্ধে ১৭টি মামলা করা হয় এবং মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ত্রুটিপূর্ণ কাগজপত্র দ্রুত সংশোধন ও হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, ‘গত আগস্ট মাস থেকে শান্তিগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। জেলা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা প্রশাসন, শান্তিগঞ্জ থানা, জয়কলস হাইওয়ে থানা ও সুনামগঞ্জ বিআরটিএ কার্যালয়ের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়েছে।’

তিনি বলেন, ‘সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী বাসগুলোর ট্যাক্স, লাইসেন্স নবায়ন, রোড পারমিট ও গাড়ির ফিটনেস ঠিক আছে কি না, তা পর্যালোচনা ও যাচাই-বাছাই করা হয়েছে। প্রায় দুই ঘণ্টার অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় ১৭টি মামলা করে ১৭টি বাসকে মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুল মোতালেব, সুনামগঞ্জ বিআরটিএর মোটরযান পরিদর্শক মোহাম্মদ হাসিব ইসলাম হিমেল ও শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের নাজির আবু বকর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews