1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
‎গাজীপুরে বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুরের অভিযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

‎গাজীপুরে বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুরের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি

‎গাজীপুরে ব্যবসায়িক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপুর মহানগরীর গাছায় স্থানীয় বিএনপির কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়িত বলে দাবি ক্ষতিগ্রস্থ বিএনপি নেতা ও স্থানীয়দের। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে, ভুক্তভোগীর দেওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে তারা।

‎বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে আওয়ামী লীগ নেতা শিবলুর নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭০-৮০ জন নেতাকর্মী
‎গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ. শাহীন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে শাহীন মিয়ার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানসহ পাশের বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুর চালায়। এসময় তারা প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা ও জিয়াউর রহমান, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনঞ্জুরুল করিম রনির ছবি ভাঙচুর করার পাশাপাশি নগদ ৭ লাখ টাকা ও টেলিভিশনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
‎স্থানীয়দের দাবি, পোশাক কারখানায় ঝুট ব্যবসা ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। হামলা ও ভাঙচুরে জড়িতদের শাস্তি দাবি করেন তারা।
‎‎ভূক্তভোগী শাহীন মিয়ার দাবি, লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন নিয়ে ইন্টারনেট ব্যাবসা করছেন তিনি। কিন্তু আওয়ামী লীগের লোকজন তার ব্যবসা নিয়ন্ত্রণ নিতে এই হামলার ঘটনা ঘটিয়েছে। বিএনপির দলীয় কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তারা সিসিটিভির ফুটেজ সংগ্রহ সহ ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করেন। ‎পুলিশ বলছে, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ভূক্তভোগীর দেওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। জিএমপি গাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ মনিরুজ্জামান বলেন ভূসিরমিল মেম্বার বাড়ী রোডে গাছা থানা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন মিয়ার ব্যক্তিগত অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর আশেপাশের দোকান পাট বন্ধ রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নিবো।

‎মোঃ ইব্রাহীম খলিল
‎গাজীপুর।
‎২৬-০২-২০২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট