1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কালিয়াকৈরে শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ, গাজীপুরের আনুষ্ঠানিক যাত্রা শুরু - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

কালিয়াকৈরে শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ, গাজীপুরের আনুষ্ঠানিক যাত্রা শুরু

গাজীপুর প্রতিনিধি মোঃইমরান হক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি মোঃইমরান হক

২৬ ফেব্রুয়ারি ২০২৬
গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক অধিকার আদায়ের লক্ষ্যে নতুন শ্রমিক জোট শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ, গাজীপুর–এর আনুষ্ঠানিক শুভ সূচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কালিয়াকৈর পৌর ভবনে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন–এর কালিয়াকৈর উপজেলা সভাপতি শ্রমিক নেতা আমজাদ হোসেন। সভা পরিচালনা করেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন–এর কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক এবং গাজীপুর মহানগর কমিটির সভাপতি শফিউল আলম।
সভায় গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মজিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময়ের পর শ্রমিকদের চলমান সমস্যা, ন্যায্য অধিকার আদায় এবং সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সিদ্ধান্ত অনুযায়ী, শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ, গাজীপুর জোট–এর আহ্বায়ক হিসেবে জনাব তমিজ উদ্দিন তনু এবং সদস্য সচিব হিসেবে মোঃ দেলোয়ার হোসেনকে দায়িত্ব প্রদান করা হয়।
এছাড়াও আগামী তিন (০৩) কর্মদিবসের মধ্যে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা এবং একটি গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, ঐক্যবদ্ধ ও সংগঠিত শ্রমিক আন্দোলনের মাধ্যমে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে এই জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট