বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Title :
​শাহজাদপুরে পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক মানবাধিকার কমিশনের পরিচয়ে অর্থ আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব কথিত কর্মীর পটিয়া ব্লাড ফাউন্ডেশন পেল মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি: প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সকল নাগরিকের অধিকার সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ আটক নকলায় পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মিন্টুর মতবিনিময় মেলান্দহে মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ কর্মসূচির উদ্বোধন: ৮ উদ্যোক্তার মাঝে ১৬ লাখ টাকা বিতরণ ইউএনওদের সঙ্গে ‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাল, পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও। পান্ডার গাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুমের দেশে প্রত্যাবর্তন, শতাধিক মোটরসাইকেলে বর্ণাঢ্য শোভাযাত্রায় সংবর্ধনা। পান্ডার গাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুমের দেশে প্রত্যাবর্তন, শতাধিক মোটরসাইকেলে বর্ণাঢ্য শোভাযাত্রায় সংবর্ধনা। ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী জুলফিকার হাসান শাওন সংশোধনী বিজ্ঞপ্তি: গাজীপুরে পোশাকশিল্পে অস্থিরতা বন্ধের দাবিতে মানববন্ধন সংশোধনী বিজ্ঞপ্তি: চান্দিনায় ওয়াজ ও দোয়ার মাহফিলে চেয়ারম্যান প্রার্থী শিমুলের দোয়া প্রার্থনা। ফুলবাড়িয়ায় দুই ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা ঢাকার ধামরাইয়ে প্রাইভেট কার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ মধুখালীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী চন্দন মুন্সীর সময়ের পালাবদলে কারও কারও রাজনৈতিক পরিচয়ও বদলে গেছে। —প্রকৌশলী মোহাম্মদ আমির হামজা এআই মনের মানুষ খুঁজে দেবে, বিয়ে না হলে টাকা ফেরত শহীদ চেয়ারম্যান নূর মোহাম্মদ নূরুর ৪৬ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মহাফিল মইলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় মো. আব্দুস সাত্তার, গুরুত্ব দিচ্ছেন জনসেবা ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ না করেই ২ লাখ ৯০ হাজার টাকা উত্তোলনের অভিযোগ আলীকদমে শূন্য হাতে সরকার গঠন করেও প্রতিশ্রুতি বাস্তবায়নে ছুটছেন প্রধানমন্ত্রী: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী শিবচর উপজেলা জামায়াতের নতুন আমির মো. বেলায়েত হোসেন ময়মনসিংহে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মইলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় মো. আব্দুস সাত্তার, গুরুত্ব দিচ্ছেন জনসেবা ও মাদকমুক্ত সমাজ গঠনে লৌহজংয়ে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি স্লোগানে মুখর খানবাড়ি পটিয়ার আশিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সকল নাগরিকের অধিকার সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সকল নাগরিকের অধিকার সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

-নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

মোঃ আল আমিন হোসেন ক্রাইম রিপোর্টার ধামরাই উপজেলা।
১০ অগ্রহায়ণ (২৫ নভেম্বর ২০২৬ ইং

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, জনগণের জন্য যা কল্যাণকর বর্তমান সরকার তাই করছে। দেশের মোট জনসংখ্যার ৫০ শতাংশের অধিক নারী উল্লেখ করে তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সকল নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা সমুন্নত রাখতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

 

আজ রাজধানীর তেজগাঁও-এর আলোকি’তে UN Women এর আয়োজনে ‘16 DAYS OF ACTIVISM AGAINST GENDER-BASED VIOLENCE’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে কেউ নিজেকে বঞ্চিত মনে করবে না এবং নারীরা তাদের প্রাপ্য সম্মান পাবে। তিনি জানান, নারী ও শিশুদের কেউ কোনো ধরনের নির্যাতনের শিকার হলে তাদের দ্রুত আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে সমাজকল্যাণ, নারী ও শিশু বিষয়ক এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে, যাতে করে এক ছাতার নিচে ভুক্তভোগীরা সকল সেবা পান।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সরকার এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তবে সমাজের সকলের সমন্বিত প্রচেষ্টাতেই এই সমস্যা সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ১৯৯৫ সালে বিশ্বের মাত্র ১২টি দেশে নারী নির্যাতন প্রতিরোধে আইন থাকলেও ২০২৫ সালে এই সংখ্যা ১০৪টি দেশে দাঁড়িয়েছে। তা সত্ত্বেও, বিশ্বজুড়ে নারীরা এখনো নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন এবং এর সাথে নতুন করে প্রযুক্তি-সংক্রান্ত সহিংসতা (Technology-facilitated Violence) যুক্ত হয়েছে। বক্তারা বাংলাদেশের নারী নির্যাতন সংক্রান্ত বিদ্যমান আইনসমূহকে আরও যুগোপযোগী করার পাশাপাশি, কর্মক্ষেত্রে ও রাজনীতিতে নারীর অংশগ্রহণের সুযোগ বৃদ্ধির আহ্বান জানান।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগম এবং স্বাগত বক্তব্য প্রদান করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ ইফতেখার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউরোপীয় ইউনিয়নের মান্যবর রাষ্ট্রদূত Michael Miller, বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী Carol Flore-Smereczniak । এছাড়াও, বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, দেশি-বিদেশি প্রতিনিধি, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং নারী ও শিশু অধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

সার্বিক সহযোগীতা করেছেনঃ— মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।

দৈনিক প্রভাতী বাংলাদেশ ও জাতীয় সাপ্তাহিক এশিয়া বার্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews