
নার্গিস আক্তার জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর ব্রাহ্মণবাড়িয়া উপজেলার বিটঘর-মহেশ রোডে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক এইচএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আজ (বুধবার) ০৮/০৭/২০২৬ সকালে উপজেলার বিটঘর এলাকার মহেশ রোডে এই দুর্ঘটনা ঘটে, সে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশা যোগে রওনা হয়েছিলেন। পথিমধ্যে বিটঘর-মহেশ রোডের একটি অংশে অটোরিকশাটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুর পাড়ে উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা ওই পরীক্ষার্থী শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান।
দুর্ঘটনার পরপরই আশেপাশের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত পরীক্ষার্থীকে উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
ওই সড়কের বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং রাস্তার বেহাল দশার কারণেই প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। পরীক্ষা চলাকালীন সময়ে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পরীক্ষার্থীর পরিবার ও সহপাঠীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এই বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশকে অবহিত করা হয়েছে। অটোরিকশাটি আটক করা হয়েছে।