শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

মহাসড়কে ডাকাতদের কবলে মালবোঝাই ট্রাক, ফেনীতে পুলিশের অভিযানে উদ্ধার

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৭৬ Time View

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

চালক-হেলপারকে জিম্মি করে ট্রাক ছিনতাই; ৯৯৯-এর তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলের এক সদস্য আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংঘবদ্ধ ডাকাত দলের কবল থেকে মুদি পণ্যবোঝাই একটি ট্রাক উদ্ধার করেছে মহিপাল হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়েছে। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত পাঁচটি ধারালো দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে বিভিন্ন মুদি পণ্য—দারুচিনি, এলাচি, হলুদ ও সুপারি বোঝাই একটি ট্রাক মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা দেয়। ট্রাকটি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ারবাজার এলাকা অতিক্রম করার পর একটি ইউ-টার্নের কাছে পৌঁছালে একটি খালি পিকআপে থাকা ১০-১১ জনের সংঘবদ্ধ ডাকাত দল সেটির গতিরোধ করে।
ডাকাতরা পিকআপ দিয়ে ট্রাকটিকে চাপ দিয়ে মহাসড়কের পাশে থামাতে বাধ্য করে। পরে ৫-৬ জন ডাকাত দেশীয় অস্ত্র ও ধারালো ছুরি নিয়ে ট্রাকে উঠে চালক মো. শাহাদাত আলী (৪৫) ও হেলপার মো. ইদ্রিস আলী (৪৫)-কে জিম্মি করে। তাদের চোখ ও হাত বেঁধে মারধর করা হয় এবং ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় ডাকাতরা।
এরপর ডাকাত দলটি ট্রাক নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার পর চট্টগ্রামমুখী যাত্রা শুরু করে। একপর্যায়ে চালক ও হেলপারকে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার লাডুমিয়ার রাস্তার মাথা এলাকায় মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
এদিকে একই পরিবহন প্রতিষ্ঠানের আরেকটি ট্রাকের চালক লিটন রাহা ছিনতাইকৃত ট্রাকটিকে সন্দেহজনকভাবে চট্টগ্রামমুখী যেতে দেখে বিষয়টি পরিবহন মালিক মো. নাসিরকে অবহিত করেন। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে ট্রাক ছিনতাইয়ের ঘটনা জানান।
খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশ দ্রুত অভিযান শুরু করে। একপর্যায়ে ফেনী সদর উপজেলার দেবীপুর এলাকায় চশমা ফ্যাক্টরির সামনে থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতার সহায়তায় জীবন (৩১) নামে এক সদস্যকে আটক করা হয়। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীনগর এলাকায়।
আটকের সময় ধস্তাধস্তিতে সামান্য আহত হলে জীবনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ট্রাক তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত পাঁচটি ধারালো দেশীয় ছুরি উদ্ধার করে পুলিশ।
বর্তমানে উদ্ধারকৃত ট্রাক, চালক-হেলপার এবং আটক ব্যক্তি মহিপাল হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews