বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
Title :
লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার জমি ভরাটে বন্ধ গানডার বিলের পানি চলাচল, ৩ ইউনিয়নে ভয়াবহ জলাবদ্ধতা বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭ বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭ বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭ শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক এতিম ও অসহায় মেয়েদের স্বপ্নপূরণের ঠিকানা নকলার ‘হাবিবে জান্নাত’ মহিলা এতিমখানা দোয়ারাবাজার উপজেলা পান্ডার গাঁও ইউনিয়নে গাঁজাসহ আটক যুবক জনতার হাতে পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর। ধামরাই থানাধীন ভালুম মধ্যপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাসাইলে অবৈধ জালবিরোধী অভিযান, লক্ষাধিক টাকার জাল পুড়িয়ে ধ্বংস

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪৩ Time View

বাসাইলে অবৈধ জালবিরোধী অভিযান, লক্ষাধিক টাকার জাল পুড়িয়ে ধ্বংস

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
​টাঙ্গাইলের বাসাইল উপজেলার সদর ইউনিয়নের রাশড়া বিলে অবৈধ জালবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

​অভিযানে অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল ব্যবহার ও সংরক্ষণের দায়ে মো. মাজেদুল (২৬) নামের এক ব্যক্তিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ৬০০ মিটার দীর্ঘ ৩০টি চায়না দুয়ারি জাল এবং ২০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১.৫ লক্ষ টাকা। জব্দকৃত জালগুলো পরবর্তীতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

​অভিযান পরিচালনা করেন বাসাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাসিবুল ইসলাম, বাসাইল থানা পুলিশ, গ্রাম পুলিশসহ মৎস্য দপ্তরের সংশ্লিষ্টরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বলেন, “মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews