মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৫৯ Time View

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পেশাদার সাংবাদিকদের সংগঠন শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেল ৪টা ৩০ মিনিটে শান্তিগঞ্জ বাজারস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, আলমগীর হোসেন ও কাজী ছাদিকুর রহমান আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালেদ হাসান, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক মো. মান্নার মিয়া, আইন বিষয়ক সম্পাদক রহমান তৈয়ব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উসমান গনি, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান ছালিক এবং নির্বাহী সদস্য দিলীপ কুমার দাশ, আবিদ উদ্দিন, শানুর আহমদ সুলতান, জাকির হোসেন, নাছির মিয়া ও আহমদ উসমান।

সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন নিশ্চিত করা এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ সংগঠনের স্বার্থে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং শান্তিগঞ্জের সাংবাদিকতার মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews