
আল মামুন তালুকদার বিশেষ প্রতিনিধি বগুড়া
বগুড়ার কাহালু উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কাহালু থানা পুলিশ। এসময় আরেক অভিযুক্ত কৌশলে পালিয়ে গেলে তাকে মামলার পলাতক আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কাহালু থানার এসআই আমিনুল ইসলাম ও এএসআই মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে উপজেলার আড়োলা আতালপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ রুহুল আমিন পাইকার (২৫), পিতা—মৃত ধলু পাইকারকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
একই অভিযানে আরও এক অভিযুক্ত মোঃ জাহাঙ্গীর পাইকার (৩৬), পিতা—মিলন পাইকারের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হলে তিনি কৌশলে পালিয়ে যান। পরবর্তীতে তাকে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কাহালু থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে আজ বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়দের মতে, মাদক নিয়ন্ত্রণে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক বিস্তার রোধে ইতিবাচক প্রভাব পড়বে।