মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পেলেন সেনবাগের পিংকি সাহা

  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৯৭ Time View

মোঃ আবদুল মোতালেব  স্টাফ রিপোর্টার- নোয়াখালী :–

নোয়াখালীর সেনবাগ উপজেলার কৃতি সন্তান পিংকি সাহা সিলেট জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সিলেটের জেলা প্রশাসক পদ থেকে মো. সারওয়ার আলম প্রত্যাহারের পর তিনি দায়িত্ব হস্তান্তর করেন। নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
সোমবার (২২ জুন) রাতে প্রশাসনের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
পিংকি সাহা নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গর্বিত সন্তান। তিনি ঐতিহ্যবাহী মোহাম্মদপুর কল্যান্দী এলাকার প্রখ্যাত হিন্দু জমিদার পরিবারের উত্তরসূরি। তার পিতা মৃনাল সাহা ও মাতা প্রণিত সাহা তাঁর পূর্বপুরুষদের সঙ্গে মোগল আমলের স্থাপত্য নিদর্শনখ্যাত মোহাম্মদপুর কল্যান্দী জমিদার বাড়ির ইতিহাস জড়িয়ে রয়েছে।
দীর্ঘ প্রশাসনিক জীবনে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি সুনাম অর্জন করেছেন। প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে তিনি নিজেকে একজন যোগ্য কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি শুধু সেনবাগ বা নোয়াখালীর জন্য নয়, সমগ্র জেলার মানুষের জন্য গর্ব ও আনন্দের বিষয়। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বেও তিনি দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সিলেট জেলার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নোয়াখালীর এই কৃতি সন্তানের নতুন দায়িত্বপ্রাপ্তিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য কামনা করেছেন সেনবাগ উপজেলা বাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews