মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদল

  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৬২ Time View

এম,এ,মান্নান,স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর (নওগাঁ)

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এলাকায় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে লক্ষ্যে নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদল শাখা কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। দিনব্যাপী কলেজ ক্যাম্পাস ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের তৎপরতা লক্ষ্য করা যায়। সংগঠনটির নেতৃবৃন্দ জানান, তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সাংগঠনিকভাবে প্রস্তুত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা থাকলেও এলাকায় সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
ছাত্রদলের একাধিক নেতা বলেন, “আমরা চাই শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত না হোক। সবাই আইন মেনে চলুক এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুক।”
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক কর্মসূচি যাই হোক না কেন, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। তারা সকল রাজনৈতিক সংগঠন ও সাধারণ জনগণকে সংযম প্রদর্শনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews