শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

লৌহজংয়ে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা

  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৭৮ Time View

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে সততা,নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তুলতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে দিনব্যাপী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের আলহাজ নান্নু বেপারী মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো:কামরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

আয়োজকরা জানান,আগামী ২৮ জুন থেকে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হওয়ায় উপজেলার বাকি আটটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি।নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল দুর্নীতির প্রধান কারণ হলো আইনের শাসনের অভাব।প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আহমেদ জুয়েল,সদস্য সালমা পারভেজ এবং মিজানুর রহমান ঝিলু।তীব্র যুক্তি-তর্ক,তথ্য-উপাত্ত ও বিশ্লেষণের মধ্য দিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কাজীর পাগলা অভয় তালুকদার উচ্চ বিদ্যালয়।

রানার্সআপ হয় ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন,দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নতুন প্রজন্মকে সততা,ন্যায়বোধ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ,নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews