শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১১৫ Time View

মোঃ আজাদ হোসেন নিপু জামালপুর জেলা প্রতিনিধি

“শিশুর সর্বোত্তম সুরক্ষায় আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর সদর উপজেলার কৈডোলা শাহাবাজপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে বাল্যবিবাহমুক্ত, শিশুশ্রমমুক্ত ও স্কুল হতে ঝরে পড়া রোধের মাধ্যমে একটি নিরাপদ ও মাদকমুক্ত শিশু জীবন গঠনের বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাল্যবিবাহ, শিশুশ্রম এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনা এবং শিশুদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
জামালপুর এরিয়া প্রোগ্রাম ও শিশু সুরক্ষা অ্যাডভোকেসি নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে উপজেলা প্রশাসন, জামালপুর সদর, কৈডোলা শাহাবাজপুর উচ্চ বিদ্যালয় এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি ও শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ হাফিজুর রহমান। পরিচালক “উন্নয়ন সংঘ “জাহাঙ্গীর সেলিম, ফ্যামিলি ইন্সপেক্টর ও ( FWC)মোঃ বকুল হোসেন, নারায়ণপুর পুলিশ ফাঁড়ির প্রতিনিধি মোঃ এস আই মঞ্জুরুল ইসলাম,মোছাঃ বকুল নাহার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জামালপুর।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশু সুরক্ষা, মাদক, বাল্যবিবাহ, শিক্ষা বিস্তার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews