রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Title :
দৈনিক প্রভাতী বাংলাদেশের নতুন উপদেষ্টা জোনায়েদ আহমেদকে শুভেচ্ছা ও অভিনন্দন কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল গবভীর শোক ও মাগফিরাত কামনা শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে ভোলা জেলা পুলিশ লাইন্সে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৯৭ Time View

বিশেষ প্রতিনিধি :ইমন রহমান

অদ্য ২৪ জুন, ২০২৬ খ্রি. তারিখ বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে সকাল ০৮.০০ ঘটিকা থেকে ভোলা জেলা পুলিশ লাইন্সে অত্র জেলার প্রিলিমিনারি স্ক্রিনিং-এ বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ (১ম দিন কার্যক্রম) পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় ভোলা জেলার নিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার), পুলিশ সুপার, ভোলা মহোদয়।

পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, পুলিশ সুপার (ট্রেনিং), পুলিশ টেলিকম, ঢাকা ও জনাব সুমন আহমেদ শাওন, অতিরিক্ত পুলিশ সুপার (এলআইসি), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।

নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বরিশাল, জনাব সব্যসাচী মজুমদার, সহকারী পুলিশ সুপার, বাউফল সার্কেল, পটুয়াখালী।

এছাড়া নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ সোহান সরকার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আহসানুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), ভোলা । এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে প্রথম দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি উত্তীর্ণ প্রার্থীদের কোনো রকম দালালচক্রের সাথে আর্থিক লেনদেন না করার কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি প্রথম দিনে উত্তীর্ণ সকল প্রার্থীকে অভিনন্দন জানান এবং পরবর্তী ধাপের পরীক্ষার জন্য প্রস্তুতি সহ যথাসময়ে পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews