শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

সংগীতশিল্পী ইউসুফ রায়হানের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও সম্পর্ক অস্বীকারের অভিযোগে মামলা

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

নার্গিস আক্তার, ব্রাহ্মণবাড়িয়া।

জনপ্রিয় সংগীত শিল্পী ইউসুফ রায়হানের বিরুদ্ধে তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নি্র্যাটতন এবং পরবর্তীতে বৈবাহিক সম্পর্ক অস্বীকার করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী নারী ব্রাহ্মণবাড়িয়ার সংশ্লিষ্ট থানায় হাজির হয়ে এই লিখিত অভিযোগটি করেন।

মামলা ও পুলিশ সূত্রের তথ্যমতে, দীর্ঘদিন ধরেই এই দম্পতির মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। ভুক্তভোগী নারী অভিযোগ করেন যে, বিবাহের পর থেকেই নানা অজুহাতে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন ইউসুফ রায়হান। সম্প্রতি নির্যাতনের মাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছালে তিনি বাধ্য হয়ে আইনের আশ্রয় নেন।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, নির্যাতনের পাশাপাশি শিল্পী ইউসুফ রায়হান তাদের বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণ অস্বীকার করতে শুরু করেন এবং স্ত্রীকে পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালান। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন ভুক্তভোগী।

আইনি পদক্ষেপ নেওয়ার পর ভুক্তভোগী নারী বলেন, তিনি কেবল আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনই করেননি, বরং আমাদের এতদিনকার সংসার ও সম্পর্ককে অস্বীকার করে আমাকে সামাজিকভাবে হেয় করছেন। আমি এই অন্যায়ের ন্যায্য বিচার চাই।

অভিযোগের বিষয়ে সংগীতশিল্পী ইউসুফ রায়হানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

এদিকে থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews