
ঢাকার ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের বার্ষিক বনভোজনে টাংগাইল মহেড়া জমিদার বাড়ি।
মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।
সেন্ট্রাল প্রেস ক্লাবের ” এক ঝাঁক কলম সৈনিকদের নিয়ে আনন্দের অনুভূতি ও মিলনমেলার আয়োজনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়েছে।
সেন্ট্রাল প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন–১৮/০৯/২০২৬ ইং রোজ শুক্রবার দিনব্যাপী এ বনভোজনের সদস্যদের অংশগ্রহণে এক আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, সাংবাদিকতায় ব্যাস্ততা ছেড়ে একদিনের জন্য প্রকৃতির সান্নিধ্যে মনোমুগ্ধকর পরিবেশে আনন্দকে ভাগাভাগি করে নেন সকল সদস্যগণ।
বনভোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতিঃ– নাজমুল আলম মাসুদ।
সিনিয়র সহ-সভাপতিঃ– মোঃ উজ্জ্বল খান।
যুগ্ম-সাধারণ সম্পাদকঃ– মোহাম্মদ শফিকুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদকঃ– তৌহিদুল ইসলাম।
অর্থ সম্পাদকঃ– আখতারুজ্জামান খান অলি।
নারী বিষয়ক সম্পাদকঃ– লাকি আক্তার।
কার্যকরী সদস্যঃ–
মনির হোসেন,
মোঃ আলমগীর হোসেন,
আসাদুজ্জামান, ইমরান হোসেন সহ ক্লাবের সকল সদস্য ও সাংবাদিক বৃন্দ।
ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের বনভোজনকে আরও প্রাণবন্ত করতে বিভিন্ন প্রকার আয়োজিত এক বিশেষ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার এর মধ্যে দিয়ে শুরু হয় দৌড় প্রতিযোগিতা, কয়েন বা পয়সা পাতিলে নিক্ষেপ, র্যাফেল ড্র প্রতিযোগিতা সহ বিভিন্ন আয়োজনের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সভাপতি নাজমুল আলম মাসুদ ও সিনিয়র সহ-সভাপতি মোঃ উজ্জ্বল খান।
সকলের অংশগ্রহণে সাংস্কৃতিক আড্ডা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
মনোমুগ্ধকর পরিবেশের সময় সভাপতি নাজমুল আলম মাসুদ বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ ও পেশাগত দায়িত্বের পাশাপাশি আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্য সুদৃঢ় করতে এই বার্ষিক বনভোজনের আয়োজন এমন আয়োজন আামাদের পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত ও বন্ধুত্ব পূর্ণ গড়ে তুলতে হবে এবং আগামী দিনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অনুপ্রেরণা যোগাবে।
ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের সকল সদস্যদের ঐক্য ও অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরিশেষে সিনিয়র সহ-সভাপতি মোঃ উজ্জ্বল খান বক্তব্য শেষে সমাপ্তি ঘোষনা করেন।
নিউজ সংগ্রহীত প্রকাশঃ–
মোহাম্মদ শফিকুল ইসলাম–যুগ্ম সাধারণ সম্পাদক, সেন্ট্রাল প্রেস ক্লাব, দৈনিক প্রভাতী বাংলাদেশ ও জাতীয় সাপ্তাহিক এশিয়া বার্তা এর জেলা প্রতিনিধি ঢাকা।