মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

হাইকোর্টের নির্দেশে ১০ মাস পর দায়িত্বে ফিরলেন জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৮৭ Time View

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, (সুনামগঞ্জ)

দীর্ঘ ১০ মাস পর পুনরায় নিজ দায়িত্বে ফিরেছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন। উচ্চ আদালতের (হাইকোর্ট) নির্দেশে বুধবার (২৪ জুন) তিনি পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

সকালে জয়কলস ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে কেক কেটে আনন্দঘন পরিবেশে তার পুনরায় দায়িত্ব গ্রহণ উদযাপন করা হয়।

দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন বলেন, “দীর্ঘদিন জনগণের প্রত্যক্ষ সেবা থেকে দূরে ছিলাম। আল্লাহর রহমতে আবারও জনগণের সেবায় ফিরে আসতে পেরে আমি আনন্দিত। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করব।”

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী আশা প্রকাশ করেন, চেয়ারম্যানের পুনরাগমনে ইউনিয়নের চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং জনগণ কাঙ্ক্ষিত সেবা দ্রুত পাবে।

উল্লেখ্য, একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করলে আদালত আব্দুল বাছিত সুজনকে কারাগারে প্রেরণ করেন। এরপর তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন থেকে বিরত থাকেন। পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে তিনি পুনরায় জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ফিরে পান এবং বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews