
হোসেনপুর আড়াইবাড়ীয়ায় ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভা,
তপন চন্দ্র সরকার,ষ্টাফ রিপোর্টার , হোসেনপুর কিশোরগঞ্জ,
কিশোরগঞ্জের হোসেনপুরে
জনতাই পুলিশ, পুলিশেই জনতা এই স্লোগানকে সামনে রেখে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ সহ বিভিন্ন অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়নে এই কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেনপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআই মিদুল আহমেদ।
আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহসিন সিরাজীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু বাক্কার সিদ্দিক বাক্কার, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান টুটুল, সাবেক কৃষক দলের আহবায়ক রবিউল আলম রবিন, হোসেনপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হোসেন আলী, সাবেক ছাত্রনেতা মাশরাফি বিন মুর্তজা আনোয়ার, সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ফরিদ সহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ ছাড়া সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও জুয়ার ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, আপনারা তথ্য দিন, সেবা দেবে পুলিশ। আপনাদের এলাকায় কোথাও মাদক, জুয়া বা বাল্যবিবাহের ঘটনা ঘটলে সাথে সাথে থানায় জানাবেন। পুলিশ সব সময় আপনাদের পাশে আছে।