
মোস্তফার মোড় টু বয়রা বাজার মেইন সড়ক যেন মরণ ফাঁদ খানাখন্দে বেহাল দশা,চরম জনদুর্ভোগ।
খুলনা জেলা, দাকোপ প্রতিনিধি
হাবিবুর শেখ
মোস্তফার মোড় টু বয়রা বাজার মেইন সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল পড়ে আছে।পিস ও ইট সুরকি উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানা খন্ড।কোথাও কোথাও বড় বড় গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, তেমনি পথচারীদেরও প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় কয়েক বছরের মধ্যে গুরুত্বপূর্ণ সড়কগুলো নষ্ট হয়ে গেছে। দ্রুত সংস্কার না হলে এসব সড়কে বড় ধরনের দুর্ঘটনার ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়,মোস্তফার মোড় থেকে রায়ের মহল সুইট গেট পর্যন্ত এই সড়কে বিভিন্ন অংশ খানাখন্দে সৃষ্টি হয়েছে।জনসাধারণের যাতায়াতে ভোগান্তি বেহাল সড়কের কারণে সবচেয়ে বেশি সমস্যা পড়ছে স্কুল-কলেজের শিক্ষার্থী ও ছাত্রছাত্রী। প্রতিদিন এসব সড়ক দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াত করতে গিয়ে তাদের ঝুঁকি নিতে হচ্ছে। বৃষ্টির সময় খানাখন্দে পানি জমে গেলে গর্ত বোঝার উপায় থাকে না।এতে বিভিন্ন গাড়ি চলাচলের দুর্ঘটনা ঝুঁকি বাড়ছে। অনেক সময় যানবাহন ধীর গতিতে চলায়শিক্ষার্থীদের সময়মতো বিদ্যালয়ও কলেজে পৌঁছাতে সমস্যায় পড়তে হচ্ছে।রোগী পরিবহনে চরম দুর্ভোগ সড়কে বেহাল অবস্থার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা।বিশেষ করে গুরুতর অসুস্থ রোগী,শিশু ও বয়স্কদের হাসপাতালে নেওয়ার সময় খানাখন্ডে অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যানবাহন ঝাকুনি খাচ্ছে। এতে রোগীর শারীরিক কষ্ট আরো বেড়ে যাচ্ছে। জরুরী রোগী হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে সময় বেশি লাগছে বলে স্থানীয়রা জানান।এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কারের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।