রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

সাটুরিয়ায় যানজট নিরসনে তৎপর উপজেলা প্রশাসন

  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৩ Time View

সাটুরিয়ায় যানজট নিরসনে তৎপর উপজেলা প্রশাসন

নির্দিষ্ট সময়ের মধ্যে দোকানের সামনের অতিরিক্ত মালামাল ও অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপর হয়েছে উপজেলা প্রশাসন। সড়ক ও ফুটপাত দখল করে দোকানের বাইরে অতিরিক্ত মালামাল রাখা, অস্থায়ী টং দোকান অবৈধভাবে সড়কে পার্কিং-এ রাখা সিএনজি অটোরিকশা হ্যালো বাইকসহ বিভিন্ন প্রতিবন্ধকতা সরিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সরেজমিনে অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সাটুরিয়া উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা যানজট নিরসন কমিটির সদস্যরা। এ সময় সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহামুদুল ইসলাম, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোসারফ হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা মোঃ ইউসুফ আলীসহ যানজট নিরসন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রশাসনের কর্মকর্তারা ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং যানজটের কারণগুলো চিহ্নিত করেন। বিশেষ করে দোকানের সামনের অংশে অতিরিক্ত মালামাল রেখে সড়ক সংকুচিত করা, ফুটপাত ও চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা এবং সড়কের পাশে অস্থায়ী টং দোকান ও অন্যান্য স্থাপনার কারণে যানজট সৃষ্টি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।
প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের শনিবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর কোনো দোকানের বাইরে অতিরিক্ত বা বাড়তি মালামাল রাখা যাবে না বলে জানানো হয়। একই সঙ্গে সড়ক ও জনসাধারণের চলাচলের জায়গায় অস্থায়ীভাবে গড়ে ওঠা টং দোকান, দোকানের বর্ধিত অংশ ও অন্যান্য প্রতিবন্ধকতা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহামুদুল ইসলাম বলেন,
“সাটুরিয়া উপজেলা সদরে যানজট নিরসন ও জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আমরা প্রথমে সচেতন করছি এবং নিজেদের দোকানের বাইরে থাকা অতিরিক্ত মালামাল ও অস্থায়ী স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পরও কেউ নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোসারফ হোসেন বলেন,
“যানজট নিরসনে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করছে। সড়কে যাতে অযথা প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং সাধারণ মানুষ ও যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে বিষয়ে সবাইকে সহযোগিতা করতে হবে। প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়া হবে।”

স্থানীয়রা জানান, সাটুরিয়া উপজেলা সদরের ব্যস্ততম সড়কগুলোতে যানজটের কারণে প্রতিদিনই সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে বাজার এলাকায় দোকানের সামনে মালামাল রাখা ও সড়কের পাশে অস্থায়ী দোকান বসানোর কারণে চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়ে। প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়ন হলে যানজট অনেকটাই কমে আসবে বলে আশা করছেন তারা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের পর বিষয়টি আবারও সরেজমিনে পরিদর্শন করা হবে। কেউ নির্দেশনা না মানলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews