শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
Title :
ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্রীপুরের এক রান্নাঘর থেকে ছড়িয়ে পড়া আগুনে পাঁচটি বসতঘর পুড়ে গেছে ঢাকার ধামরাইয়ে আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সুন্দরগঞ্জ জাতীয় উৎপাদন শীলতা দিবস উদযাপন

ভালুকার এসি ল্যান্ড ইকবাল হোসাইন ইউএনও হিসেবে পদায়ন

  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ Time View

ভালুকার এসি ল্যান্ড ইকবাল হোসাইন ইউএনও হিসেবে পদায়ন

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ

ময়মনসিংহের ভালুকা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব ইকবাল হোসাইনকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ভালুকায় দায়িত্ব পালনকালে ইকবাল হোসাইন একজন মানবিক ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে সাধারণ মানুষের কাছে ব্যাপক সুনাম অর্জন করেছেন। ভূমি সংক্রান্ত সেবা, জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধান এবং প্রশাসনিক কার্যক্রমে তার আন্তরিকতা ও দায়িত্বশীলতার কারণে তিনি মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হন।
তিনি দায়িত্ব পালনকালে ভালুকা পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন। তার দায়িত্বকালে পৌরসভার বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে অগ্রগতি সাধিত হয়। বিশেষ করে পৌরসভার আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশের উদ্যোগ নিয়ে তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার একটি দৃষ্টান্ত স্থাপন করেন।
সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, তাদের সমস্যা মনোযোগ দিয়ে শোনা এবং আইন ও বিধি অনুযায়ী সেবা দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা প্রশংসিত হয়েছে। তার এমন কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইউএনও হিসেবে নতুন দায়িত্বেও ইকবাল হোসাইন জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখবেন—এমন প্রত্যাশা স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাধারণ মানুষের।
নতুন দায়িত্বের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন ভালুকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews