শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

কুকুরের কামড়ে ৮ জন আহত, গবাদিপশুও আক্রান্ত

  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ Time View

কুকুরের কামড়ে ৮ জন আহত, গবাদিপশুও আক্রান্ত
এম মাহফুজার রহমান
উপজেলা প্রতিনিধি
সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
২৬/০৯/২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি কুকুরের হামলায় শিশুসহ ৮ জন আহত হয়েছেন। একই ঘটনায় দুটি গরু ও চারটি ছাগলও কুকুরটির আক্রমণের শিকার হয়েছে। পরে এলাকাবাসী কুকুরটিকে মেরে ফেলেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তিনটি গ্রামে পৃথক সময়ে এসব ঘটনা ঘটে।

আহতরা হলেন বামনডাঙ্গা ইউনিয়নের জামাল গ্রামের মৃত জয়ন উদ্দিনের ছেলে মো. আব্দুল হান্নান (৫০) ও তোফাজ্জল হোসেন (৭০), মৃত রয়েজ উদ্দিনের ছেলে মো. ছবির মিয়া (৫৫); দেওডোবা গ্রামের হাফিজুরের ছেলে মো. সোহাগ মিয়া (৪) ও একই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. আতোয়ার রহমান (৫০); মনিরাম গ্রামের সফিয়াল মিয়ার ছেলে মো. জহুরুল ইসলাম (২৫) ও মৃত মোজাহারের ছেলে মো. রুবেল মিয়া (৩০) এবং পার্শ্ববর্তী রংপুরের পীরগাছা উপজেলার মকরমপুর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মো. হাসান আলী (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ইছলার বাজারের নৈশপ্রহরী মো. হাসান আলী ডিউটি শেষে বাড়ি ফেরার পথে কুকুরটির হামলার শিকার হন। এর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ৮টার দিকে জামাল গ্রামে ঢুকে একে একে চারজনকে কামড়ে আহত করে কুকুরটি।

আব্দুল হান্নানের গলায়, তোফাজ্জল হোসেনের দুই হাতে, ছবির মিয়ার শরীরে এবং শিশু সোহাগ মিয়ার শরীরের বিভিন্ন স্থানে কামড়ের আঘাত রয়েছে। এরপর সকাল সাড়ে ৯টার দিকে মনিরাম গ্রামের গাজীর মোড় এলাকায় আরও তিনজনকে কামড়ায় কুকুরটি। তাদের মধ্যে আতোয়ার রহমানের মুখ ও পায়ে, জহুরুল ইসলামের বাম হাতে এবং রুবেল মিয়ার ডান হাতে কামড়ের আঘাত রয়েছে।

জামাল গ্রামের আহত চারজন পার্শ্ববর্তী পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে তাদের বাড়িতে ফিরে যাওয়ার পর রংপুরে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে মনিরাম ও দেওডোবা গ্রামের আহতরা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানান, মানুষের ওপর হামলার পাশাপাশি কুকুরটি দুটি গরু ও চারটি ছাগলকেও কামড়েছে। হামলার পর কুকুরটি বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী কুকুরটিকে ধরে মেরে ফেলেন।

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার বলেন, ‘কুকুরের কামড়ে শিশুসহ আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন পার্শ্ববর্তী পীরগাছা উপজেলার মকরমপুর গ্রামের বাসিন্দা। ইতোমধ্যে ঘটনাস্থলে প্রাণিসম্পদ দপ্তরের লোকজন কাজ করছেন।’

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামরুল হাসান বলেন, ‘কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসা চারজনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ভ্যাকসিন দেওয়া হয়েছে।’

এদিকে রংপুরের পীরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মাহমুদুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews