শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিনিধিদের কর্মব্যস্ত দিন অতিবাহিত

  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View

দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিনিধিদের কর্মব্যস্ত দিন অতিবাহিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

২৭ সেপ্টেম্বর ২০২৬

‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার কেন্দ্রীয় কার্যালয়ে আজ রোববার এক অত্যন্ত প্রাণবন্ত ও কর্মব্যস্ত দিন অতিবাহিত করেছেন পত্রিকার রাজশাহী জেলার কৃতি সন্তান ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ইনচার্জ মো. শাহাবুদ্দিন। সারাদিনব্যাপী এই কার্যক্রমে পত্রিকার শীর্ষ নীতিনির্ধারক, বিভিন্ন জেলা-উপজেলার প্রতিনিধি এবং বার্তা কক্ষের সংবাদকর্মীদের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

শীর্ষ কর্তাব্যক্তিদের সাথে উচ্চপর্যায়ের বৈঠক::

দিনের শুরুতে পত্রিকার সম্মানিত সম্পাদক মহোদয়, ডাইরেক্টর মহোদয় এবং বার্তা সম্পাদকের সাথে উষ্ণ সৌজন্য সাক্ষাৎ ও উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন রাজশাহীর কৃতি সন্তান ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জোন ইনচার্জ মো. শাহাবুদ্দিন। বৈঠকে রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় অঞ্চলের সার্বিক সংবাদ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মাঠপর্যায়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য শীর্ষ কর্তা ব্যক্তিরা বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা ও উপজেলা প্রতিনিধিদের সাথে মতবিনিময়:

এরপরে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সংবাদকর্মীদের সাথে একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পেশাগত ও সাংগঠনিক সমন্বয় বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এই সভায় আঞ্চলিক সংবাদগুলোকে আরও দ্রুত, নির্ভুল ও আকর্ষণীয় করে কেন্দ্রীয় ডেস্কে প্রেরণের উপায় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি, আন্তঃজেলা সংবাদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ের সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়গুলো গুরুত্ব পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews