শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

বেলাবোতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন

  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ Time View

বেলাবোতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন

মোঃ ইকবাল হোসেন জেলা প্রতিনীদি নরসিংদী

নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি পূর্বের অবস্থায় পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

রোববার সকাল ১১টায় বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রটি বিভক্ত করে প্রায় ৯০০ ভোটারকে প্রায় দুই কিলোমিটার দূরের সল্লাবাদ আদর্শ ইসলামীয়া এবতেদায়ী মাদ্রাসায় স্থানান্তর করা হয়েছে। এতে বয়স্ক, নারী ও প্রতিবন্ধী ভোটারদের ভোগান্তির আশঙ্কা করছেন তারা।

মানববন্ধনে ভার্চুয়ালি বক্তব্য দেন ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সভাপতি মোঃ আমান উল্লাহ আমান। এছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদল সদস্য মোঃ কামরুজ্জামান আজিম ও বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুল ইসলাম।

পরে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কাররুল হাসান।
এলাকাবাসী দ্রুত পূর্বের ভোটকেন্দ্রটি বহাল রাখার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews