
মতবিনিময় সভায় বিএনপি নেতাকর্মীদের ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান
মোঃ জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ প্রতিনিধি
জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের সাম্প্রতিক পরিস্থিতি, চলমান রাজনৈতিক কর্মকাণ্ড এবং দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলীয় শৃঙ্খলা মেনে সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি আরও সুসংহত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে দায়িত্বশীলতা বজায় রেখে দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।