শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

ফুলবাড়ীয়ায় বিরোধের জেরে লাথির আঘাতে আনোয়ার হোসেনের মৃত্যু, আটক ১

  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View

ফুলবাড়ীয়ায় বিরোধের জেরে লাথির আঘাতে আনোয়ার হোসেনের মৃত্যু, আটক ১

মোঃ মাহবুবুল আলম, বিভাগীয় ব্যুরো, ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় স্থানীয় বিরোধের জেরে প্রতিপক্ষের লাথির আঘাতে আনোয়ার হোসেন আনার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আনোয়ার হোসেন উপজেলার দেওখোলা ইউনিয়নের কুকরাইল এলাকার ফজলুল হকের ছেলে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় একটি পক্ষের সঙ্গে বিরোধের জেরে আনোয়ার হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে তলপেটে লাথি মারা হলে তিনি অচেতন হয়ে পড়ে যান। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় একপর্যায়ে তার মৃত্যু হয়।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান আনোয়ার হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews