শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

জ্ঞানার্জনের পাশাপাশি আমল-আখলাক উন্নত করতে হবে’ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।

  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View

জ্ঞানার্জনের পাশাপাশি আমল-আখলাক উন্নত করতে হবে’ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।

সাইফুল আলম।
প্রতিনিধ :দোয়ারাবাজার উপজেলা সুনামগঞ্জ।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল হেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, মঙ্গলপুরের উদ্যোগে আলিম শ্রেণির ২য় ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, পাঠানটুলার সুনামধন্য প্রিন্সিপাল ও বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মাস্টার মোহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বলেন, শিক্ষার উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়; বরং জ্ঞান, আমল, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা।
তিনি বলেন, পবিত্র কুরআনের প্রথম নাজিলকৃত আয়াতেই জ্ঞানার্জনের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, “পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।” তাই প্রত্যেক শিক্ষার্থীকে জ্ঞানার্জনের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, একজন মুসলিম শিক্ষার্থীর জীবনে নামাজ, তাকওয়া, আদব-আখলাক, পিতা-মাতার প্রতি সম্মান ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সে, যে কুরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়।” তাই শিক্ষার্থীদের কুরআন-সুন্নাহর আলোকে নিজেদের জীবন গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে।
প্রধান অতিথি শিক্ষার্থীদের সময়ের মূল্য দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সময়ে জ্ঞান অর্জনের সুযোগ যেমন বেড়েছে, তেমনি নানা ধরনের বিভ্রান্তিরও সৃষ্টি হয়েছে। তাই প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থেকে পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নিজেদের যোগ্য, সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।তিনি
শিক্ষার্থীদের কুরআন-সুন্নাহর আলোকে জীবন গড়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা আবুল কাশেম মো. ফরিদ উদ্দিন, গভর্নিং বডির সদস্য আবুল খায়ের রুকন ও মাওলানা দিলোয়ার হোসেন।
এ সময় বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র পরিষদ কার্যকরী পরিষদের সদস্য ও ডাউকের কাড়া জামে মসজিদের ইমাম-খতিব মাওলানা আফতার হোসেন, সহকারী শিক্ষক ওবায়দুল্লাহ হেলাল, হোসাইন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মারুফা জান্নাত লাবিবা। স্বাগত বক্তব্য রাখেন মাওলানা নুরুজ্জামান খান।
অনুষ্ঠানে নবাগত আলিম শ্রেণির শিক্ষার্থীদের হাতে দারুল হেরা প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে ডায়েরি ও কলম উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি, মাদ্রাসা, শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews