
সক্রিয় ছাত্রনেতা রাজন হোসেন পৌর ছাত্রদলের সভাপতি।
সৈকত চৌধুরী, উপজেলা প্রতিনিধি,বারহাট্টা,নেত্রকোনা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রকোনা পৌর শাখার বর্তমান সভাপতি রাজন হোসেন। সম্প্রতি অনুমোদিত নেত্রকোনা পৌর ছাত্রদণলের আংশিক কমিটিতে সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীমের অনুমোদনে কমিটিটি প্রকাশ করা হয়।
রাজনৈতিক অঙ্গনে রাজন হোসেনকে একজন সক্রিয় ছাত্রনেতা হিসেবে তুলে ধরেছেন তার সহকর্মীরা। সংগঠনের নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
তার অনুসারীদের মতে, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ এবং রাজপথের কর্মসূচিতে সক্রিয় থাকার কারণে রাজন হোসেন নেতাকর্মীদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন। তবে এসব মূল্যায়ন মূলত দলীয় নেতাকর্মী ও সমর্থকদের বক্তব্য হিসেবে বিবেচিত।
নতুন দায়িত্ব পাওয়ার পর পৌর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন নেতৃত্ব।