শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

ডিমলায় রংপুর ৫১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গোল কাঠ ও ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক।

  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

ডিমলায় রংপুর ৫১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গোল কাঠ ও ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক।
মোঃ আমজাদ হোসেন।
ডিমলা নীলফামারী প্রতিনিধি ঃ
অদ্য ৩০ সেপ্টেম্বর ২০২৬ইং
রোজ বুধবার আনুমানিক ভোর ৪. ০০ঘটিকার সময় নীলফামারী জেলার ডিমলা থানার রংপুর ব্যাটালিয়ান( ৫১ বিজিবি)এর অধীনস্থ কালীগঞ্জ বিওপি ও বালাপাড়া বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গোল কাঠ ও (১) মোঃ মজনু (৪০)।পিতা- মোজাম্মেল হক। গ্রাম- গোমনাতি।(২)মোঃ পাপ্পু মিয়া। পিতা- আমিনুর ইসলাম। গ্রাম -মেলা পাঙ্গা। উভয় থানাঃ ডোমার, জেলাঃ নীলফামারী। ২জনকে ২০ পিচ ইয়াবা সহ আটক করেছে বিজিবি।
সূত্রে জানা যায়, বালাপাড়া বিওপির একটি টহল দল হাবিলদার মোঃ আলী ওসমানের নেতৃত্বে নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ডোমার থানাধীন মেলা পাঙ্গা চৌপতির মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে টহল দলটি সীমান্ত পিলার ৭৮৮/৫ -এস হতে অনুমানিক দুই হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে উক্ত এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।পরবর্তীতে রাত আনুমানিক ৪.০০ ঘটিকার সময় সন্দেহ ভাজন ব্যক্তিরা এখানে উপস্থিত হলে বিজিবির টহল দল তাদেরকে থামার সংকেত দেয়। এ সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি টহল দল তাৎক্ষণিক তাদেরকে ধাওয়া করে ২জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সমর্থন হয়। আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এদিকে মাদক ও চোরাচালানের অভিযানের অংশ হিসেবে-
গত ২৯ শে সেপ্টেম্বর আনুমানিক বিকাল ৪ টা ৩০ মিনিটে রংপুর (৫১বিজিবি) ব্যাটালিয়ন অধীনস্থ কালীগঞ্জ বিওপির একটি টহল দল মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার নং ৭৯৪/৬-এস ঝাড় সিংহেশ্বর কাঁচা রাস্তা এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪.৫ সি এফটি ভারতীয় গোল কাঠ উদ্ধার করে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক রংপুর ব্যাটলিয়ন (৫১ বিজিবি) রংপুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews