সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Title :
অধ্যক্ষের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগের’ প্রতিবাদে বেলঘরিয়া মাদ্রাসায় মানববন্ধন মা গো, আমার ভালোবাসার মানুষটা কই চকরিয়া পৌরসভা পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি গঠন হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার-২ প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার প্রধানমন্ত্রী বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা শামা ওবায়েদ শাহজালালে জমজমের পানি নিয়ে তুলকালাম মদিনা স্টেশনের গাফিলতি ও সমন্বয়হীনতার অভিযোগ অস্বাভাবিক ব্যবধান সরকারি দর ১,৮৩৭, বাজারে ২,৪০০–৩,০০০ টাকা! নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে দেশব্যাপী অভিযান, ১০২ প্রতিষ্ঠানকে জরিমানা সাবেক স্বামীকে কি আবার বিয়ে করা যাবে? শরিয়াহর বিধান কী

হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার-২

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪ Time View

হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার-২

মোঃ শফিউল আলম
উপজেলা প্রতিনিধি
হাকিমপুর, দিনাজপুর

দিনাজপুরের হাকিমপুরে (হিলি) পাওনা টাকা চাইতে গিয়ে এক নারীকে একটি বাড়িতে কয়েকদিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অপর আসামি পলাতক রয়েছেন।

রোববার (৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার সকালে ভুক্তভোগীর মা হাকিমপুর থানায় অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, তাঁর মেয়ে পাওনা টাকা চাইতে গেলে গত ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত হাকিমপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায় মোহাম্মদ রুহুল আমিন ওরফে রিমনের বাড়িতে তাকে আটকে রাখা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ওই সময়ে রুহুল আমিন ওরফে রিমন, শুকুর আলী (৫৫) ও ফেরদৌস মিয়া (৫০) ওই তরুণীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এ সময় আসামিরা মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখান বলেও অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে ওই বাড়িতে গিয়ে দুই আসামিকে আটক করেন।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করা হলে হাকিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে হেফাজতে নেয়। একই সঙ্গে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের এজাহারের ভিত্তিতে হাকিমপুর থানায় গণধর্ষণের অভিযোগ মামলা করা হয়েছে। মামলার পর মোহাম্মদ রুহুল আমিন রিমন এবং মোঃ শুকুর আলীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
পুলিশ অপর আসামি ফেরদৌস মিয়া পলাত রয়েছে,
রুহুল আমিন রিমন সে দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা করে আসছে,
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাদশা আলম বলেন এ ঘটনায় মামলা হয়েছে,মামলাটি তদন্তাধীন রয়েছে, পালাতোক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews