শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

শান্তিগঞ্জে বিনামূল্যে গরু বিতরণে অবহিতকরণ সভা

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৬৮ Time View

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর অর্থায়নে বিনামূল্যে গরু বিতরণ কর্মসূচি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টায় বেসরকারি উন্নয়ন সংস্থা আরপিডব্লিউএস-এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আরপিডব্লিউএস-এর প্রধান নির্বাহী নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং কর্মসূচি সংগঠক জাকারিয়া আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, এনরিচ প্রকল্পের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আনিসুজ্জামান, জয়কলস ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আশরাফ আলী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির এবং সাধারণ সম্পাদক মো. নুরুল হক।

সভায় আরপিডব্লিউএস-এর প্রধান নির্বাহী নাজিম উদ্দিন জানান, আগামী অর্থবছরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর অর্থায়নে জয়কলস ইউনিয়নের ৭ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৭টি গরু বিতরণ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলোর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কাজ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় জয়কলস ইউনিয়নের সম্ভাব্য উপকারভোগীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews