শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন মোঃ আসাদুজ্জামান খোকন

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৮০ Time View

​মোঃ জহিরুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি

​ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আসাদুজ্জামান খোকন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি ইতিমধ্যেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এবং ব্যাপক গণসংযোগ শুরু করেছেন।
​স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ আসাদুজ্জামান খোকন দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁর মূল লক্ষ্য পদ বা ক্ষমতা নয়, বরং আজীবন রাঙ্গামাটিয়ার সাধারণ মানুষের সেবক হয়ে থাকা। চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি প্রতিটি নাগরিকের সুখ-দুঃখে, আপদে-বিপদে সরাসরি নিজে উপস্থিত থেকে পাশে থাকবেন এবং প্রতিটি ভোটারের অধিকার নিশ্চিত করবেন। বিশেষ করে অবহেলিত ও সাধারণ মেহনতি মানুষের যেকোনো সমস্যায় তিনি দিন-রাত সবসময় পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
​ইতিমধ্যেই তাঁর এই মানবিক মানসিকতা ও জনগণের পাশে থাকার প্রত্যয় দেখে ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা ও সাড়া জেগেছে। এলাকার সাধারণ ভোটাররা মনে করছেন, বিপদে-আপদে যাকে সবসময় কাছে পাওয়া যায়, তেমন একজন মানুষকেই এবার তারা চেয়ারম্যান হিসেবে দেখতে চান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews