শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী রুবেলের মৃত্যু 

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৭১ Time View

আরমান হোসেন ফয়সাল লোহাগাড়ার প্রতিনিধি চট্টগ্রাম জেলা

 

লোহাগাড়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী রুবেলের মৃত্যু হয়।চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া আমিরাবাদ পুরান বিওসি এলাকায় সড়ক দুর্ঘটনায় রুবেল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল উপজেলার পদুয়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে পুরাতন বিওসি এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রুবেল লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের হিন্দুরহাট এলাকার সামমহজানের বাড়ির বাসিন্দা। বিষয়টি স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরমান নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews